News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি সরকারের বিনামূল্যে পরিষেবা প্রকল্পগুলি মুদ্রাস্ফীতি থেকে স্বস্তি দিয়েছে : কেজরিওয়াল
Image

দিল্লি সরকারের বিনামূল্যে পরিষেবা প্রকল্পগুলি মুদ্রাস্ফীতি থেকে স্বস্তি দিয়েছে : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি সরকারের বিনামূল্যে পরিষেবা প্রকল্পগুলি মুদ্রাস্ফীতি থেকে স্বস্তি দিয়েছে মানুষকে। দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবার দাবি করেছেন, দিল্লিতে মুদ্রাস্ফীতি সর্বনিম্ন এবং বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ এবং জলের জন্য সরকারের পরিকল্পনাগুলি জাতীয় রাজধানীর মানুষকে “অভূতপূর্ব” স্বস্তি দিয়েছে।

মঙ্গলবার প্রকাশিত একটি সরকারী তথ্য অনুসারে, প্রধানত শাকসবজির দাম কমার কারণে, ভারতে খুচরা মুদ্রাস্ফীতি আগস্টে ৬.৮৩ শতাংশে নেমে এসেছে, জুলাই মাসেই যা ছিল ৭.৪৪ শতাংশ। কিছু রাজ্যের মুদ্রাস্ফীতির পরিসংখ্যানকে জাতীয় গড়ের সঙ্গে তুলনা করে, এমন একটি সংবাদ প্রতিবেদন এক্স মাধ্যমে পোস্ট করে বুধবার কেজরিওয়াল লিখেছেন, “বরাবরের মতোই দিল্লিতে মুদ্রাস্ফীতি সর্বনিম্নে রয়েছে। বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা, মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন, বিনামূল্যে জল, বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে তীর্থযাত্রা এবং দিল্লি সরকারের সৎ সরকার দিল্লির জনগণের জন্য প্রভূত স্বস্তি এনে দিয়েছে।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top