News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল
Image

রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল

আগরতলা, ১২ সেপ্টেম্বর।। রাজ্যের শিল্প পরিকাঠামো খতিয়ে দেখতে দুদিনের রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। এদিন শিল্পনগরী সরেজমিনে পরিদর্শন করেন। তাকে স্বাগত জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা,  ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক। রাজ্যের তৈরি বাঁশের সামগ্রী দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী কে এস সেঠি ও অধিকর্তা বিম্বশ্রী বি।  বোধজংনগর শিল্পনগরী পরিদর্শন করেন তিনি। সেখানে  ডিএস গ্রুপের রাবার প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং বাঁশকে ভিত্তি করে গড়ে উঠা ইন্ডাস্ট্রি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপর তিনি আগরতলায় ল্যান্ড কাস্টম ষ্টেশন পরিদর্শন করেন। বুধবার তিনি সিপাহীজলা জেলায় রাবার প্ল্যান্টেশন পরিদর্শন করবেন ও সিপাহীজলা জেলা শাসকের অফিসে এক পর্যালোচনা সভা করবেন বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য দপ্তরের ওএসডি বিনয় ভূষণ দাস।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top