News Flash

Image

ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর থেকে আন্দামান

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (হি. স.) : কয়েক ঘণ্টার ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুর থেকে দক্ষিণে আন্দামান সাগর। মণিপুরে মাঝারি মানের ভূমিকম্প হয়েছে এবং আন্দামান সাগরে আরও কম জোরাল কম্পন হয়েছে। ভূমিকম্পের জেরে হতাহত বা ক্ষয়ক্ষতিরও কোনও খবর নেই। সুনামি সতর্কতাও জারি হয়নি। তবু আতঙ্ক ছড়িয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনএসসি) সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৩টে ৩৯ মিনিট নাগাদ আন্দামান সাগরের ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। ভূমিকম্পের উৎস্থল ছিল আন্দামান সাগরের ৯৩ কিলোমিটার গভীরে। এর আগে সোমবার ভোরে বঙ্গোপসাগরে ৪.৪ তীব্রতার ভূমিকম্প হয়। সাগরের ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। অন্যদিকে, সোমবার রাত ১১টা ১ মিনিট নাগাদ কেঁপে ওঠে মণিপুরের উখরুল জেলা। এনএসসি সূত্রে খবর, রিখটার স্কেলে মণিপুরে ভূ-কম্পের তীব্রতা ছিল ৫.১। উখরুলে ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই। তবে সাগরে পরপর ভূমিকম্প এবং ২৪ ঘণ্টার মধ্যে তিন জায়গায় কম্পনের ঘটনায় সুনামি ও বড় ভূমিকম্পের আশঙ্কা দেখা দিয়েছে। প্রসঙ্গত, ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মরক্কোর টিনমেল গ্রাম। সোমবার রাত পর্যন্ত মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৮৬২। আহত আড়াই হাজারের বেশি। এছাড়া নিখোঁজ বহু মানুষ। ধ্বংসাবশেষের নীচে মানুষের পাশাপাশি বহু পশু চাপা পড়ে রয়েছে। এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে। বাড়তে পারে মৃতের সংখ্যা।

Releated Posts

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top