News Flash

  • Home
  • মুখ্য খবর
  •  কাঞ্চনপুরের সীমান্ত গ্রামে বিএসএফের সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত
Image

 কাঞ্চনপুরের সীমান্ত গ্রামে বিএসএফের সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত

আগরতলা, ১২ সেপ্টেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের সীমান্ত গ্রামে বিএসএফের সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ  পরিলক্ষিত হয়।

কাঞ্চনপুর মহকুমার দুর্গম সীমান্তবর্তী এলাকায় ১৭৯ নাম্বার সীমান্ত বাহিনীর উদ্যোগে সিভিক একশ্যান প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিওপি শিমনা-টু তে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭৯ নম্বর বিএসএফ সি কোম্পানির ডিসি কুলদীপ সিং বাহিনীর সহকারী কমান্ডেন্ট সুরেশ কুমার। সকাল ১০:৩০ মিনিটে নানা অনুষ্ঠানের মাধ্যমে বাহিনীর পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম শুরু হয়। অনুষ্ঠানে গ্রামবাসীদের মধ্যে নানা ধরনের ব্যবহারযোগ্য সামগ্রী যথা শীতবস্ত্র, মশারি, মহিলা ও পুরুষদের জন্য পোশাক ,জুতো, প্লাস্টিকের চেয়ার টেবিল ও বিভিন্ন খেলার সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে গ্রামবাসীদের মধ্যে মিলিত ভোজনেরও আয়োজন করা হয়। এছাড়া এই অনুষ্ঠানে গ্রামবাসীদের উদ্যোগে বিভিন্ন বিনোদনমূলক নাচ গানের আসর বসে। সীমান্ত বাহিনীর উদ্যোগে এক ধরনের অনুষ্ঠানে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বাহিনীর পক্ষ থেকে সুরেশ কুমার বলেন বিভিন্ন সময়ে বাহিনীর পক্ষ থেকে বর্ডার এলাকায় নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। কেননা বর্ডার এলাকায় বসবাসকারীরা সারাদেশে বিভিন্ন সময়ে যে সমস্ত  আনন্দমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তা থেকে অনেকাংশে বঞ্চিত হন। বিশেষত দুর্গমতার কারণে দেশের সাধারণ নাগরিকরা যে সুযোগ সুবিধা উপভোগ করতে পারেন সীমান্তবর্তী এলাকার জনগণ তা অনেকাংশেই উপভোগ করতে পারেন না। তাই সীমান্ত বাহিনীর পক্ষ থেকে দুর্গম এলাকায় বসবাসকারী দেশীয় নাগরিকদের মাঝে মধ্যে আনন্দ দেওয়ার জন্য এ ধরনের আয়োজন করা হয় ।আগামী দিনেও নানা ধরনের অনুষ্ঠান মাধ্যমে তাদের সঙ্গে সীমান্ত বাহিনীর সম্পর্ক নিবিড়  করার জন্য চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান ।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top