News Flash

Image

ইটিকেটিং ব্যবস্থা চালু করল টি আর টি সি

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আজ এক অনুষ্ঠানে মধ্য দিয়ে টি আর টি সি ইটিকেটিং ব্যবস্হা চালু করেছে।টি আর টি সি-র চেয়ারম্যান অভিজিৎ দেবের হাত ধরে ইটিকেটিং সিস্টেম চালু হয়েছে। এর পাশাপাশি ক্লিয়ার ট্রিপ প্রাইভেট লিমিটেড টি আর টি সি-র সমস্ত  কাস্টমারদের ভ্রমণের জন্য এখন থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ওড়ানের জন্য বিভিন্ন বিমান সংস্থার টিকিট কাটার ব্যবস্থাও চালু হয়েছে।

এদিন এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন  ভাইস চেয়ারম্যান সমর রায় টি আর টি সির ডিরেক্টর অশোক পাল সহ অন্যান্যরা।

এ বিষয়ে  আর টি সি-র চেয়ারম্যান অভিজিৎ দেব বলেন, যাত্রী সাধারনের সুবিধার্থেই এই ব্যবস্থা চালু করল টি আর টি সি কর্তৃপক্ষ। পে টিএম অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাস পরিষেবা আগরতলা থেকে সাব্রুম এবং আগরতলা থেকে খোয়াই বিভিন্ন টিকিট কাউন্টারে এবং টি আর টি সি-র বাসগুলিতে পে টিএম  কিউআর কোড সক্ষম সাউন্ড বক্স এর মাধ্যমে এখন থেকে যাত্রীরা তাদের ভাড়া মেটাতে পারবে।তার ফলে টিকিট কাটতে গিয়ে খুচরো টাকা নিয়ে যে সমস্যা থাকে এখন থেকে তা অনেকটাই দূর হবে। 

এদিন তিনি আরও বলেন,ইটিকেটিং ব্যবস্হার পাশাপাশি  আজ ক্লিয়ার ট্রিপ প্রাইভেট লিমিটেড টি আর টি সি-র সমস্ত  কাস্টমারদের ভ্রমণের জন্য এখন থেকে টিআরটিসি এর কাউন্টার থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ওড়ানের জন্য  বিভিন্ন বিমান সংস্থার টিকিট কাটার ব্যবস্থাও চালু হয়েছে।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top