News Flash

  • Home
  • খেলা
  • কোহলি-রাহুলের সেঞ্চুরি, রানের পাহাড়ে ভারত
Image

কোহলি-রাহুলের সেঞ্চুরি, রানের পাহাড়ে ভারত

কলম্বো, ১১ সেপ্টেম্বর(হি.স.): বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তানের নামি নামি বোলাররা। দুজনের জোড়া শতকে পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভার খেলে ২ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ভারত। পাকিস্তানকে করতে হবে ৩৫৭ রান।

প্রথম দিনে রোহিত এবং গিলের অর্ধশতকের পর, রিজার্ভ ডে’তে শতক পেয়েছেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। কোহলি এদিন ওয়ানডেতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এর পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে ৪৭তম শতকও পেয়েছেন। ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারকে স্পর্শ করতে বিরাটের আর দুটি সেঞ্চুরি চাই।শতক নিয়ে আর তিনটি সেঞ্চুরি করলেই শচীনকে ছাড়িয়ে যাবেন কোহলি। এদিকে লোকেশ রাহুলও শতক করেছেন মাত্র ১০০ বলে। রাহুল ১১১ এবং কোহলি ১২২ রানে অপরাজিত আছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top