News Flash

  • Home
  • দেশ
  • চন্দ্রবাবুর গ্রেফতারির প্রতিবাদে অন্ধ্রে বনধ, দোকানপাট বন্ধ বিজওয়াড়ায়
Image

চন্দ্রবাবুর গ্রেফতারির প্রতিবাদে অন্ধ্রে বনধ, দোকানপাট বন্ধ বিজওয়াড়ায়

বিজওয়াড়া, ১১ সেপ্টেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নায়ডুকে গ্রেফতারির প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে তেলুগু দেশম পার্টি। দলের প্রধানকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার অন্ধ্রপ্রদেশ বনধের ডাক দিয়েছেন টিডিপি। অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণের দল জন সেনা পার্টি এই বন্‌ধকে সমর্থন করার ডাক দিয়েছে। বনধের ভালোই সাড়া লক্ষ্য করা গিয়েছে বিজওয়াড়ায়। সেখানে এদিন বন্ধ ছিল দোকানপাট, শপিং মল সমস্ত কিছুই, রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল তুলনামূলক কম।

এ দিন সকাল থেকেই রাজ্যের বিজয়ওয়াড়া, শ্রীকাকুলাম শহরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন টিডিপি সমর্থকেরা। ইতিমধ্যেই বেশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। টিডিপির অভিযোগ, চন্দ্রবাবু নায়ডুকে ফাঁসাতে রাজ্যের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের নির্দেশে মিথ্যা অভিযোগ সাজিয়েছে সিআইডি। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির দল।

অন্যদিকে, সোমবার সকালেই রাজামহেন্দ্রভারম কেন্দ্রীয় জেলে নিয়ে আসা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবুকে। উল্লেখ্য, ‘অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট’ মামলায় গত শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবুকে গ্রেফতার করার পর মধ্যরাত অবধি চলে জিজ্ঞাসাবাদ পর্ব। তার পরেই রবিবার সকালে চন্দ্রবাবুকে পেশ করা হয় বিজয়ওয়াড়ার দুর্নীতি বিরোধী আদালতে। সন্ধ্যায় টিডিপি প্রধানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর ঘোষণা করে আদালত।

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top