News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে থানায় মামলা মেয়ের
Image

বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে থানায় মামলা মেয়ের

আগরতলা, ১০ সেপ্টেম্বর।। এক কলেজ পড়ুয়া ছাত্রী তার বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায়। অভিযুক্তের নাম লক্ষণ পাল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, লক্ষণ পাল নামে ওই ব্যক্তি প্রতিনিয়তই তার স্ত্রী বেনু বালা পাল ও কলেজ পড়ুয়া কন্যাকে  শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। নির্যাতনের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত বিলোনিয়া থানায় পিতার বিরুদ্ধে মামলা দায়ের করতে বাধ্য হয়েছে কন্যা। কলেজ পড়ুয়া ছাত্রীটি জানিয়েছে তার বাবা লক্ষণ পাল তার মা বেনু বালা পালকে প্রায়ই দাদুর বাড়ি থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য নির্যাতন চালিয়ে আসছে। টাকা পয়সা এনে না দেওয়ায় মা ও কন্যাকে হত্যা করে দেহ গুম করে ফেলার হুমকি দিয়ে আসছিল। গতকাল রাতেও লক্ষণ পাল তার স্ত্রী বেনু পালকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ মেয়ের। প্রাণে বাঁচার জন্য ওই মহিলা বাড়ি থেকে পালিয়ে তার ভাসুরের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। কিন্তু তাতেও তাকে রেহাই দেয়নি পাষণ্ড স্বামী। তার পিছু ধাওয়া করে লাঠি দিয়ে আঘাত করেছে বলে জানায় ওই ছাত্রী। কলেজ পড়ুয়া ওই ছাত্রীর কাকা তার মাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করে বলে অভিযোগ। এদিকে আহত বেনু পালকে রাতেই বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটজনক হওয়ায় বিলোনিয়া হাসপাতাল থেকে তাকে শান্তিরবাজার হাসপাতালে স্থানান্তর করা হয়। সমস্ত ঘটনা জানিয়ে কলেজ পড়ুয়া ছাত্রী তার বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

রাস্তার বেহাল দশার প্রতিবাদে আমবাসা-কমলপুর সড়ক অবরোধ

আগরতলা, ১৫ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার কাজ অসম্পূর্ণ পড়ে থাকায় চরম ক্ষোভে ফেটে পড়লেন সুধারামপাড়া এলাকার বাসিন্দারা।…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

প্রদেশ সভাপতি হওয়ার পর প্রথম দক্ষিণ জেলা সফরে অভিষেক দেবরায়, কার্যকর্তা সম্মেলনে দিলেন সাংগঠনিক বার্তা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন:ত্রিপুরা বিজেপির প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার দক্ষিণ জেলা সফরে এলেন অভিষেক…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

কালবৈশাখীর ঝড়ে উড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল, তিন মাসেও সংস্কার নেই; আতঙ্কে শিশু ও অভিভাবকরা

আগরতলা, ১৫ জুন : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তিন মাস পরও সংস্কার করা হয়নি সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়া…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

সামাজিক মাধ্যমে উন্নয়নের প্রচার, বাস্তবে রাস্তা ও পানীয় জলের সংকটে পশ্চিম জোলাইবাড়ী

আগরতলা, ১৫ জুন : সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হলেও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বাস্তব পরিস্থিতি নিয়ে…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

হঠাৎ দোকান সরানোর নির্দেশ, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন ব্যবসায়ীরা

আগরতলা, ১৫ জুন : আগরতলার পোস্ট অফিস চৌহমনী এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানদারদের আগামী…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

ধর্মনগর সেন্ট্রাল রোড কালীমন্দিরে পূজায় বিধায়ক জহর চক্রবর্তী, উন্নয়নে সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ জুন :পবিত্র অমাবস্যা তিথি উপলক্ষে ধর্মনগর সেন্ট্রাল রোড সার্বজনীন কালী পূজা উন্নয়ন কমিটির উদ্যোগে…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ১৫ জুন : তেলিয়ামুড়া থানার অন্তর্গত গামাইবাড়ি এলাকায় আজ সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩১ বছর…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

সরকারি সুবিধা থেকে বঞ্চিত ৮০ বছরের বৃদ্ধা, পাশে দাঁড়াল রাজ্য মহিলা কমিশন

আগরতলা, ১৫ জুন : গোলাঘাটি বিধানসভার অন্তর্গত জম্পুইজলা আরডি ব্লকের লুনতাইছড়া এলাকার ৮০ বছর বয়সী অসহায় বৃদ্ধা রোশনারা…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

বড়মুড়ায় সড়ক দুর্ঘটনা, অল্পেতে রক্ষা পেলেন মুখ্য সচেতক

আগরতলা, ১৫ জুন : বড়সড় সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়কা তথা ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 15, 2026
Scroll to Top