News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় আসরে রাজ্য দলের খেলোয়াড়দের সাফল্যে রাজ্য সংস্থার সভাপতির বাড়িতে হামলা
Image

জাতীয় আসরে রাজ্য দলের খেলোয়াড়দের সাফল্যে রাজ্য সংস্থার সভাপতির বাড়িতে হামলা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। বহি:রাজ্যে জাতীয় টুর্নামেন্টে রাজ্য দলের খেলোয়াড়রা সাফল্য পাবে, আর এদিকে রাজ্য সংস্থার সভাপতির বাড়িতে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতিকারীদের হামলা-হুজ্জুতি। এ যেন রাজ্য ক্রীড়া সংস্কৃতিতে নতুন অপসংস্কৃতির আমদানি হয়েছে। অনেকটা এ ধরনেরই অনভিপ্রেত ঘটনা ঘটেছে আজ। ক্রীড়ামোদী মহলের অভিযোগ এ ধরনের। ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি প্রদীপ কুমার সাহার বাড়ি উজান অভয়নগরে, পূর্ব আগরতলা থানার অধীন। শান্তিকামী সংঘের সন্নিকটে। সেখানটাই বেলা সাড়ে দশটা থেকে ১১ঃ০০ টার মধ্যে প্রায় ৪০ জনের মতো দুষ্কৃতিকারীদের দল ওনার বাড়িতে অতর্কিতে হামলা চালায়। লোহার রডে আঘাত সহ ঘুসি, লাথিতেও উনাকে আহত করেছেন বলে তিনি অভিযোগ করেছেন। জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নেয়।‌ উদ্দেশ্য ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করার কথা বলে। সিনিয়র সিটিজেন প্রদীপ কুমার সাহা যথারীতি নাম ধামসহ নিকটবর্তী থানায় এফ আই আর দায়ের করেন। এফআইআর-এ তিনি রূপক কুমার সাহা, আর কে মনোজিৎ সিং, সুরজিৎ সিং, নরেন্দ্র কর্মকার, জুয়েল চাকমা দের নাম ও ঠিকানা উল্লেখ করেছেন। পুলিশ প্রশাসন এখন কোন পথে হাটে তাই এখন দেখার বিষয়। প্রদীপ কুমার সাহা, পুরো বিষয়টা ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি এবং সম্পাদকের উদ্দেশ্যেও পাঠিয়েছেন বলে তিনি অভিযোগ পত্রে উল্লেখ করেছেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top