News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কূয়া থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য
Image

কূয়া থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য

আগরতলা , ৯ সেপ্টেম্বর : শনিবার সকালে ফটিক রায়ের নিউ রাজনগর এলাকায় একটি কূয়া থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় কূয়া থেকে উদ্ধার হয়েছে এক যুবকের মৃতদেহ। ঘটনা শনিবার সকালে ফটিকরায় নিউ রাজনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে একটি কুয়া থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম গণেশ দাস। বয়স ৩০ বছর।শনিবার সকালবেলা মৃতদেহটি কুয়ার জলে ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। তবে কিভাবে কূয়াতে পড়েছে সে বিষয়টা নিয়ে ধন্দে এলাকাবাসী। কারোর ধারণা আত্মহত্যা, আবার কারোর ধারনা খুন। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে জানতে চাওয়া ফলে কুমারঘাট থানার পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top