News Flash

  • Home
  • প্রধান খবর
  • মরক্কোতে ভূমিকম্পে বহু মানুষের মৃত্যুতে ব্যথিত মোদী, সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তার আশ্বাস
Image

মরক্কোতে ভূমিকম্পে বহু মানুষের মৃত্যুতে ব্যথিত মোদী, সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তার আশ্বাস

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত রয়েছে। শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছে সেন্ট্রাল মরক্কো। ৬.৮ তীব্রতার ভূমিকম্পে ভেঙে পড়েছে অনেক ঘর-বাড়ি। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৯৬ জনের, আহতের সংখ্যা ১৫৩।

শনিবার সকালে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেল মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “এই দুঃখজনক সময়ে, আমি মরক্কোর জনগণের কথা ভাবছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই কামনা করছি। ভারত এই কঠিন সময়ে মরক্কোকে সমস্ত সম্ভাব্য সহায়তা দিতে প্রস্তুত।” প্রসঙ্গত, স্থানীয় সময় অনুযায়ী, রাত ১১.১১ মিনিট নাগাদ ৬.৮ তীব্রতার এই ভূমিকম্প অনুভূত হয়। এরপর ১৯ মিনিটের মধ্যে ৪.৯ তীব্রতার আফটার শক অনুভূত হয়।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top