News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছেলের হাতে ধর্ষিতা মা, দীর্ঘ শুনানির পর ন্যায় বিচার পেলেন মা
Image

ছেলের হাতে ধর্ষিতা মা, দীর্ঘ শুনানির পর ন্যায় বিচার পেলেন মা

আগরতলা, ৮ সেপ্টেম্বর।। বাবার অনুপস্থিতিতে মাকে ধর্ষন করেছিল পাষণ্ড পুত্র। দীর্ঘ শুনানির পর শেষ পর্যন্ত  অতিরিক্ত দায়রা জজ , সিপাহিজলা বিশালগড় দেবাশীষ কর অভিযুক্ত অজয় দেববর্মাকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন।

উল্লেখ্য ২.৫.২২ সালে  বিশালগড় থানাধীন টাকারজলা এলাকায় নিজ ঘরে তার মাকে জোর পূর্বক ধর্ষন করে। জানা গেছে, সেদিন ভোর রাতে অজয় মেলা থেকে এসে ঘুমাতে চলে যায়। সকাল ৬ টা নাগাদ সে মদ্যপান করে আসে এবং তার বাবার অনুপস্থিতিতে তার মাকে তার সঙ্গে যৌন মিলন করতে বাধ্য করে। না হলে তার মায়ের গলা টিপে মেরে ফেলার হুমকি দেয় সে।  সে তার মাকে জোরপূর্বক ধর্ষণ করলে তার মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এলে সে পালিয়ে যায়। পরবর্তীতে ২০ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্তকে অতিরিক্ত দায়রা জজ, সিপাহীজলা জেলা, বিশালগড়, দেবাশীষ কর আইপিসির ধারা ৩৭৬(২)(এফ) এর অধীনে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন।  এছাড়াও ১০০০০ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন আদালত। অনাদায়ে আরো ৬ মাসের কারাবাসের নির্দেশ প্রদান করেন এদিন আদালত । 

Releated Posts

বিধানসভায় জাতীয়তাবাদ নিয়ে তীব্র বাদানুবাদ, সিপিএমের বিরুদ্ধে পরিষদীয় মন্ত্রীর অভিযোগ ঘিরে উত্তপ্ত অধিবেশন, দর্শকাসনে মজা নিলেন তিপরা মথা ও কংগ্রেসের বিধায়কগণ

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই জাতীয়তাবাদ ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ঘিরে রাজনৈতিক…

ByBySandeep Biswas Aug 27, 2026

গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশ, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশে পৌঁছেছে। ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত…

ByBySandeep Biswas Aug 27, 2026

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top