News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অমরপুরে শাসক দলের মধ্যে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে
Image

অমরপুরে শাসক দলের মধ্যে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে

আগরতলা, ৮ সেপ্টেম্বর।। গোমতি জেলার অমরপুরের মহিলা গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে মতভেদ চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যেই দুই গোষ্ঠীর বিভেদ প্রকাশ্যে চলে এসেছে। শাসকদলের দুই গোষ্ঠীর এই মতভেদ ঘিরে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দলীয় নেতৃত্ব এবং নিজেদের স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে এই ঘটনার সূত্রপাত বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে। গত বেশ কিছুদিন ধরেই অভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে দলীয় নেতৃত্বদের মধ্যে মতভেদ চলছিল। বৃহস্পতিবার রাতে তা প্রকাশ্যে চলে আসে। শেষ পর্যন্ত শাসক দল বিজেপির দলীয় অফিসের সামনেই  শাসক দলের দুই গোষ্ঠীর সম্মুখ সমরে গুরুতর আহত মৈলাক গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সুদেব দেবনাথ ও তার ভাই দলের পৃষ্ঠা প্রমুখ প্রদীপ দেবনাথ। ঘটনা  বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ। উভয়কেই গ্রামবাসীরা অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উভয়কেই গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে  মৈলাক গ্রাম পঞ্চায়েত সহ অমরপুর মহকুমা সদরে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top