News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাতদিন ধরে নিখোঁজ ছেলে, ছেলেকে ফিরে পেলে মায়ের করুণ আর্তি
Image

সাতদিন ধরে নিখোঁজ ছেলে, ছেলেকে ফিরে পেলে মায়ের করুণ আর্তি

আগরতলা, ৬ সেপ্টেম্বর।। সাত দিন ধরে নিখোঁজ সন্তানের হদিশ না পেয়ে অসুস্থ মা। থানার দ্বারস্থ হয়েও ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিলোনিয়া থানাধীন ঝরঝরি এলাকার বয়স ১৯ এর ছেলে অজয় মজুমদার সাত দিন ধরে নিখোঁজ।  অজয়ের খোঁজে বিভিন্ন এলাকায়, থানায় ঘুরে বেড়াচ্ছেন বৃদ্ধা দিদা রত্না বিশ্বাস এবং মাসি শুক্লা বিশ্বাস। ছেলের কোন হদিস না পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন মা রুবি বিশ্বাস মজুমদার।

 বিলোনিয়া থানার সামনে দাঁড়িয়ে দিদা রত্না বিশ্বাস এবং মাসি শুক্লা বিশ্বাস অশ্রু ভরা নয়নে জানান সহজ সরল অজয় মজুমদার গত বুধবার বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফিরেনি। তবে একবার মোবাইল ফোনে যোগাযোগ হয়েছিল। তখন সে বলে সে নাকি তেলিয়ামুড়া আছে এবং রেললাইনের উপর দিয়ে হাঁটছে। তার পরেই কেটে যায় ফোনটি। তার এই কথায় পরিবারের চিন্তা আরও বেড়ে যায়। তার দুদিন পরে সেই মোবাইলে আবার যোগাযোগ করলে অন্য এক ব্যক্তি মোবাইল ফোন ধরে এবং জানায় অজয় ফোনটি বিক্রি করে চলে গেছে। এই ক্ষেত্রে সন্দেহ আরো বেশি পরিমাণে দানা বাঁধে। ছেলের চিন্তায় একপ্রকার আতঙ্কিত পরিবারের সদস্যরা।তাদের একটাই করুণ আবেদন যদি কেউ খোঁজ পান তাহলে যেন অবশ্যই বিলোনিয়া থানাতে যোগাযোগ করেন। তার অপেক্ষাতেই প্রহর গুনছেন তার মা এবং আত্মীয় পরিজনেরা। পুলিশ আরও সক্রিয়ভাবে তাকে খোঁজার চেষ্টা চালাক দাবি তাদের।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top