News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৮ সেপ্টেম্বর ফিজিও থেরাপি দিবস, আগরতলায় গৃহীত বিভিন্ন কর্মসূচি
Image

৮ সেপ্টেম্বর ফিজিও থেরাপি দিবস, আগরতলায় গৃহীত বিভিন্ন কর্মসূচি

আগরতলা, ৬ সেপ্টেম্বর।। ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিও থেরাপি দিবস। অন্যান্য বছরের ন্যায় এই বছরও বিশ্ব ফিজিও থেরাপি দিবস উপলক্ষ্যে ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট রাজ্য শাখার উদ্যোগে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আগামী ৮ সেপ্টেম্বর আগরতলায় এডিনগরস্থিত পুলিশ লাইনে বিনামূল্যে ফিজিওথেরাপি ও স্বাস্থ্য পরিষেবা শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে পরিষেবা গ্রহণ করার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট রাজ্য সরকার- এর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এছাড়াও ৭ সেপ্টেম্বর বড়জলা আপনাঘর বৃদ্ধাশ্রমে বিনামূল্যে ফিজিওথেরাপি স্বাস্থ্য শিবির করা হবে। ৮ সেপ্টেম্বর সকাল ৭ টায় রাজধানীর রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে ফিজিও থেরাপি জনসচেতনতা মূলক পদযাত্রা করা হবে। পরবর্তী সময় অরুন্ধতিনগর পুলিশ লাইনে বিনামূল্যে ফিজিও থেরাপি স্বাস্থ্য শিবির করা হবে। বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান দ্যা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট এসোসিয়েশন আগরতলা শাখার সভাপতি ডাক্তার বীরবর দেবনাথ।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top