ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। রাজ্য দল রওনা হচ্ছে আগামীকাল। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। রাজ্য দলের পরিসর ছোট হলেও রাজ্য সংস্থার পক্ষ থেকে সাফল্য প্রত্যাশা করা হচ্ছে। আগামী ৮ এবং ৯ সেপ্টেম্বর নিউ কোচবিহারের পন্ডিচেরিতে হবে ক্লাসিক মিস্টার ইন্ডিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতা। এতে রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনজন দেহসৌষ্ঠবের অধিকারী শ্রীকান্ত দাস, সায়ন দে এবং তৃষাণ দেব। কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন রাজীব সাহা। এছাড়া, এই আসরে আইবিবিএফ জাজ হিসেবে দায়িত্ব সামলাতে দলের সঙ্গে যাচ্ছেন অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের সচিব বাদল সাহা। রাজ্য দলের প্রতিযোগীরা মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতার নির্বাচনী শিবিরেও অংশগ্রহণ করবেন। আগামীকাল-ই রাজ্য দল শহর ত্যাগ করবেন। রাজ্য সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

মিস্টার ইন্ডিয়া বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্যদলের রওয়ানা আজ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















