News Flash

  • Home
  • দেশ
  • ভারতকে বিশ্বের জ্ঞান কেন্দ্রে পরিণত করতে শিক্ষকদের বিশেষ ভূমিকা রয়েছে : রাষ্ট্রপতি
Image

ভারতকে বিশ্বের জ্ঞান কেন্দ্রে পরিণত করতে শিক্ষকদের বিশেষ ভূমিকা রয়েছে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): ভারতকে বিশ্বের জ্ঞান কেন্দ্রে পরিণত করতে শিক্ষকদের বিশেষ ভূমিকা রয়েছে। শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তায় এই কামনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবস উপলক্ষ্যে দেশের সমস্ত শিক্ষক – শিক্ষিকাকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি জানান, পড়ুয়াদের ভবিষ্যত গড়ার লক্ষ্যে শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টাকে সম্মান ও স্বীকৃতি জানানোর দিন হল আজ।

রাষ্ট্রপতি আরও জানান, প্রযুক্তির যুগে দাঁড়িয়ে শিক্ষাদানের সর্বোত্তম পদ্ধতি বেছে নেওয়া এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। ন্যায়সঙ্গত সমাজ গঠন এবং ভারতকে বিশ্বের জ্ঞান কেন্দ্রে পরিণত করতে শিক্ষকদের বিশেষ ভূমিকা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, মহান শিক্ষাবিদ, রাজনীতিক, দার্শনিক এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিনটি মঙ্গলবার দেশজুড়ে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top