News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাছাড় জেলায় উদযাপিত শিক্ষক দিবস, সংবর্ধিত বর্তমান ও প্রাক্তন কয়েকজন শিক্ষক
Image

কাছাড় জেলায় উদযাপিত শিক্ষক দিবস, সংবর্ধিত বর্তমান ও প্রাক্তন কয়েকজন শিক্ষক

শিলচর (অসম) ৫ সেপ্টেম্বর (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচরের গান্ধীভবনে মঙ্গলবার ৬২-তম শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। কাছাড় জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে ডক্টর সর্বেপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে সংবর্ধনা দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত / চাকরিরত বিশিষ্ট শিক্ষকদের নির্বাচিত করে সম্মাননা জ্ঞাপন করা হয়।

সংবর্ধিতরা যথাক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষক জনপ্রিয় উচ্চ বিদ্যালয়ের সুমেরু নাথ, খুনাও উচ্চ বিদ্যালয়ের এস রবীন্দ্র সিনহা, তারাপুর গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুল হক, সূর্য কুমার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রজত শর্মা, নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক নীলিপ কুমার গৌর, কৃষ্ণচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিরন্ত কুমার নাথ, বনরাজ এমভি স্কুলের আব্দুল রেজাক আহমেদ, ঘাঘরাপাড় এমভি স্কুলের অসীম কুমার সিংহ, ৫৪৪ নম্বর নতুন বাগিচা এলপি স্কুলের পান্নালাল পাসি এবং রাসবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা যুথিকা দেবপাল। অনুষ্ঠানে ওই সকল শিক্ষককে স্মারক ও মানপত্র ইত্যাদি দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের ডেভলাপমেন্ট কাউন্সিলের প্রাক্তন অধিকর্তা ড. বিভাস দেব বক্তব্য পেশ করে শিক্ষক দিবসের তাৎপর্য, গুরুত্ব এবং শিক্ষকদের করণীয়, ছাত্রছাত্রীদের উত্তরণে শিক্ষকদের ভূমিকা সম্পর্কে বক্তব্য পেশ করেন।

অনুষ্ঠানে কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেন শিক্ষক দিবসের গুরুত্ব সম্পর্কে বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, প্রতিদিনই শিক্ষকদের সম্মান জানানো ছাত্রছাত্রীদের প্রথম এবং প্রধান কর্তব্য। এছাড়া যাঁদের জন্য শিক্ষার আলো আমাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেয়, সেই সব ছাত্রছাত্রীদের জীবনে শিক্ষকদের ভূমিকা অতুলনীয় বলে উল্লেখ করেন তিনি।

প্রধান শিক্ষক পঙ্কজ নাথ তাঁর ব্যক্তিগত জীবন তথা শিক্ষক জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংবলিত বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানের শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন স্কুলসমূহের পরিদর্শক সেমিমা ইয়াসমিন আরা রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন গোটা অনুষ্ঠানের পরিচালক বিপ্লব বিশ্বাস। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সঙ্গীত পরিবেশন করেছে। শুরুতে নিমাইচাঁদ হাই স্কুলের শিক্ষক সঞ্জয় সিনহা একটি ভজন পরিবেশন করেন।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top