News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপিকে কটাক্ষ কেজরিওয়ালের, বললেন ইন্ডিয়ার নাম বদলে ভারত কেন করা হচ্ছে!
Image

বিজেপিকে কটাক্ষ কেজরিওয়ালের, বললেন ইন্ডিয়ার নাম বদলে ভারত কেন করা হচ্ছে!

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির উদ্দেশে কেজরিওয়ালের প্রশ্ন, ইন্ডিয়ার নাম বদলে ভারত কেন করা হচ্ছে? রাষ্ট্রপতি ভবনে জি-২০ নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাতে চিরাচরিত ভাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত। আর তা নিয়েই বিরোধীদের মনে নানা ধরনের প্রশ্ন উত্থাপন হয়েছে।

কেজরিওয়াল মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “ইন্ডিয়ার নাম বদলে ভারত কেন করা হচ্ছে? বলা হচ্ছে, ‘ইন্ডিয়া’ জোটের নামের জন্যই। কিছু দলের নাম ‘ইন্ডিয়া’ হয়ে গেলে তাঁরা কি দেশের নামও পাল্টে দেবে? দেশ ১৪০ কোটি মানুষের, কয়েকটি দলের মোটেও নয়। ধরুন আগামীদিনে জোটের নাম পরিবর্তন করে ভারত করা হয়, তাহলে কী ভারতও বদল হবে? তাহলে তাঁরা কি ভারতের নাম বদলে বিজেপি রাখবে? এটা কি মজার বিষয়? তাঁদের ৪টি ভোট কমলেই দেশের নাম বদলে যাবে! এটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেল উদয়নিধির বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, “আমিও সনাতন ধর্ম থেকে এসেছি, আমি বিশ্বাস করি সকল ধর্মকে আমাদের সম্মান করা উচিত। কারও কোনও ধর্ম নিয়ে ভুল কথা বলা উচিত নয়।” উল্লেখ্য, কেজরিওয়াল এদিন দিল্লিতে আরও ৪০০টি বৈদ্যুতিক বাসের যাত্রার সূচনা করেছেন।

Releated Posts

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top