News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে বিস্ফোরক সিবিআই
Image

নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে বিস্ফোরক সিবিআই

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : ২০১৪ সালের ওএমআর শিট সংক্রান্ত মামলায় আদালতে বিস্ফোরক সিবিআই। দুর্নীতির ব্যপ্তির আন্দাজ দিতে গিয়ে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান বিশাল’ বলে দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী। ১১ সেপ্টেম্বর খতিয়ান এজলাসে পেশের কথাও জানালেন তিনি।

নিয়োগ দু্র্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় হচ্ছে গোটা বাংলা। এই সংক্রান্ত একাধিক মামলা চলছে কলকাতা হাই কোর্টে। গ্রেফতার করা হয়েছে একাধিক অভিযুক্তকে। মঙ্গলবার ২০১৪ সালের ওএমআর শিট সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই এদিন সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সমান দুর্নীতি হয়েছে। এই দাবির স্বপক্ষে ১১ সেপ্টেম্বর খতিয়ান তুলে ধরবেন বলেও জানান তিনি।

এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “তাহলে তো সেটা ভেঙে ফেলা দরকার।” সিবিআই আইনজীবীর এই মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ঠিক কোন তথ্যের ভিত্তিতে এজলাসে এহেন দাবি করল সিবিআই? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top