News Flash

  • Home
  • দেশ
  • জি-২০-র সভাপতিত্ব করা ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত : অনুরাগ ঠাকুর
Image

জি-২০-র সভাপতিত্ব করা ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব করা ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত। বললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর আসন্ন জি-২০ সম্মেলন উপলক্ষ্যে সেজে উঠছে রাজধানী দিল্লি। মঙ্গলবার জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য আইটিপিও কমপ্লেক্সে ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টার পরিদর্শন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

সেখানে সাংবাদিকদের তিনি বলেন, “জি-২০-র সভাপতিত্ব করা ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত। আমরা ‘বসুধৈব কুটুম্বকম’ থিমকে ঘিরে প্রস্তুতি নিয়েছি। ৬০টি শহরে ২০০টিরও বেশি সভায় হাজার হাজার আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। ইউএইচডি এবং ৪কে ক্যামেরা ইনস্টল করা হয়েছে দিল্লির ৭৮টি স্থানে। ড্রোন ক্যামেরা রয়েছে, সারা বিশ্ব জুড়ে মিডিয়া থেকে ৩০০০টি আবেদন এসেছে… ওয়ার্কস্টেশনগুলি ওয়াই-ফাই এবং ব্রডব্যান্ড সুবিধা-সহ তৈরি করা হয়েছে… জরুরি অবস্থার জন্য, প্রাথমিক চিকিৎসা থেকে অ্যাম্বুলেন্স, এখানে প্রতিটি সুবিধা রয়েছে।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “আরবিআই ডিজিটাল পেমেন্ট নিয়ে একটি প্রদর্শনী করেছে। এটি একটি আন্তর্জাতিক আকর্ষণ যে ভারত ডিজিটাল পেমেন্টে কীভাবে এগিয়েছে। এটি সিডনির অপেরা হাউসের চেয়েও বড়… ভারত এমন একটি দেশ যেখানে সমৃদ্ধ শিল্প, সংস্কৃতি এবং মূল্যবোধ রয়েছে, কিন্তু আমাদের কাছে নতুন প্রযুক্তি এবং সুবিধাও রয়েছে।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top