News Flash

  • Home
  • খেলা
  • ফটিকরায়ে অটল স্মৃতি ফুটবলে নবীনছড়ার জুম্মো ক্লাব শেষ আটে
Image

ফটিকরায়ে অটল স্মৃতি ফুটবলে নবীনছড়ার জুম্মো ক্লাব শেষ আটে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। দুরন্ত জয় পেয়েছে নবীনছড়ার জুম্মো ফুটবল ক্লাব। হারিয়েছে নিউ জেনারেশন টিমকে। চার গোলে দুর্দান্ত জয়ে নবীনছড়ার জুম্মো ফুটবল ক্লাব পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। খেলা ফটিকরায়ে আয়োজিত অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। ফটিকরায় দ্বাদশ শ্রেণি স্কুল মাঠে বিকেলে অনুষ্ঠিত ম্যাচ অনেকটা একতরফা ঠেকলেও কার্যত বিজিত নিউ জেনারেশন টিমের ছেলেরাও একাধিকবার গোলমুখী আক্রমণে উঠে এসে গোল পরিশোধের প্রচেষ্টা নিলেও কাজে লাগাতে পারেনি। পক্ষান্তরে নবীনছড়ার জুম্মো ফুটবল ক্লাবের জর্জ প্রথমার্ধের ২৫ মিনিটে একটি গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধের পুরোটাই যেন তাদের হাতের মুঠোয় চলে আসে। খেলার ৪৩, ৬১ ও ৭৫ মিনিটের মাথায় জুম্মো ফুটবল ক্লাবের ভিসা, প্রসেনজিৎ ও বৈদ্য পরপর তিনটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৪-০ হয়। দুই অর্ধের খেলা চলাকালীন সময়ে খেলায় অসদাচরনের দায়ে রেফারি দুই দলের দুজন করে চারজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি শিবজ্যোতি চক্রবর্তী, অর্ণব মজুমদার, তপন নাথ ও সুপ্রিয়া দাস।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top