News Flash

  • Home
  • দেশ
  • কাটিহারে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১
Image

কাটিহারে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১

কিশনগঞ্জ, ৫ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের কাটিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল দশটা নাগাদ । ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রীতম কুমার(২৫)। পূর্নিয়ার মুফসিল থানা এলাকার মঝুয়া গ্রামের বাসিন্দা। তিনি পঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। পনেরো দিন আগে ছুটিতে পূর্নিয়ার বাড়িতে এসেছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পূর্ণিয়া জেলা হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রীতম তাঁর ভাই গৌরব কুমারকে সঙ্গে নিয়ে পূর্ণিয়া থেকে কাটিহার রেলস্টেশনে পঞ্জাবে যাবার জন্য টিকিট কাটতে বাইক নিয়ে যাচ্ছিল। সেসময় অপরদিক থেকে কাটিহারের হাসানগঞ্জের বাসিন্দা বিট্টু কুমার দ্রুতগতিতে বাইক চালিয়ে আসছিল। এরপরই কাটিহারের চাঁদপুর গ্রামের কাছে কনহরিয়া রোডের রিগা পুলের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পূর্ণিয়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা প্রীতম কুমারকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর পূর্নিয়ার মঝুয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top