News Flash

  • Home
  • দেশ
  • ফাইলকাণ্ডে ‘জড়িত’ ইডি অফিসারকে বদলি নিয়ে জল্পনা
Image

ফাইলকাণ্ডে ‘জড়িত’ ইডি অফিসারকে বদলি নিয়ে জল্পনা

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি স)। বেসরকারি সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডে তল্লাশির সময়ে ওই সংস্থারই কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করা নিয়ে এক ইডি অফিসারকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। ইডি সূত্রে দাবি, তাঁকে গুয়াহাটিতে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় জেল হেফাজতে থাকা সুজয়কৃষ্ণ ভদ্রের যোগসূত্রে নিউ আলিপুরে লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থায় প্রায় কুড়ি ঘণ্টা তল্লাশি চালায় ইডি। এর পরেই ওই সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায় লালবাজারে অভিযোগ করেন, ইডি তল্লাশির সময়ে বিনা অনুমতিতে সংস্থার একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করেছে।

লালবাজার সূত্রের খবর, লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারের দু’টি হার্ডডিস্ক ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে। গোয়েন্দারা চন্দনকে লালবাজারে তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে ওই ঘটনায় পুলিশ এখনও কোনও মামলা দায়ের করেনি বলেই সূত্রের খবর।

ইডি সূত্রের আরও দাবি, ওই ঘটনার পরে একটি বিভাগীয় তদন্ত হয়েছে। তার পরেই তাঁকে বদলির এই সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গিয়েছে। যদিও সরকারি ভাবে এই বিষয়ে ইডি এখনও পর্যন্ত কিছু জানায়নি।

পুলিশ সূত্রের খবর, অভিযোগের জবাবে ইডি ইমেল করে জানায়, তল্লাশি চলাকালীন তাদের এক অফিসার ওই সংস্থার কম্পিউটারেই মেয়ের কলেজের হস্টেলের খোঁজ করেছিলেন। সেই কারণে কোনও ভাবে ১৬টি ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে। তবে অনুমতিক্রমে এবং তল্লাশি সংক্রান্ত সমস্ত আইনের ধারা মেনে ওই কাজ করা হয়েছিল।

সূত্রের খবর, লালবাজারের তরফে পাল্টা মেল করে ইডির এক জন অফিসারকে সশরীরে হাজির হয়ে ওই ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য জানানো হয়েছিল। যদিও ইডির কোনও অফিসারই সশরীরে হাজির হননি। ইডির দাবি ছিল, সমস্ত ব্যাখ্যাই মেল মারফত জানিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top