News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থান সরকারকে দুষলেন রাজনাথ, বললেন উন্নয়নের প্রথম শর্ত সুষ্ঠু আইন-শৃঙ্খলা
Image

রাজস্থান সরকারকে দুষলেন রাজনাথ, বললেন উন্নয়নের প্রথম শর্ত সুষ্ঠু আইন-শৃঙ্খলা

জয়সলমের, ৪ সেপ্টেম্বর (হি.স.): রাজস্থানের অশোক গেহলট সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। রাজস্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির খতিয়ান তুলে ধরে রাজনাথ সিং বলেছেন, “একাধিক ঘটনার একটি তালিকা পেয়েছি আমি। ৫৬ মাসে ১০ লক্ষেরও বেশি মামলা নথিভুক্ত করা হয়েছে, রাজস্থানে কংগ্রেস শাসনে ৬০ হাজারেরও বেশি নিরীহ নাগরিককে হত্যা করা হয়েছে… মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৩২ হাজার মামলা রয়েছে। উন্নয়নের প্রথম শর্ত হল সুষ্ঠু আইন-শৃঙ্খলা।”

তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের ‘সনাতন ধর্ম’ মন্তব্য সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “তাঁরা সনাতন ধর্মকে আক্রমণ করছে। ডিএমকে সনাতন ধর্মকে আক্রমণ করেছে এবং কংগ্রেস এতে নীরব। আমি মুখ্যমন্ত্রী গেহলটকে জিজ্ঞেস করতে চাই, কেন তিনি কিছু বলছেন না। কেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী অথবা খাড়গে কিছু বলছেন না। কেন তাঁরা সনাতন ধর্ম সম্পর্কে কী ভাবছেন তা স্পষ্ট করেন না।”

বিশ্বের কাছে ভারতের সুনাম বাড়ছে ও বেড়েছে, এই দাবি করে রাজনাথ বলেছেন, “বিশ্বের বড় বড় বিনিয়োগ সংস্থা এবং সমীক্ষা সংস্থাগুলি ক্রমাগত এমন রিপোর্ট প্রকাশ করছে যাতে তাঁরা ভারতকে খুবই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছে। সম্প্রতি, একটি সমীক্ষা রিপোর্ট এসেছে যাতে ২৩টি দেশের প্রায় অর্ধেক নাগরিক ভারতকে বড় আশা নিয়ে দেখেছিল… ২০১৪ সালে যখন আমাদের সরকার গঠিত হয়েছিল, ভারত অর্থনীতির দিক থেকে দশম স্থানে ছিল, নয় বছরে আমরা লাফিয়ে পঞ্চম স্থানে উঠে এসেচি…২০২৭ সালের মধ্যে ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে।”

Releated Posts

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top