News Flash

  • Home
  • খেলা
  • রেফারি, লাইন্সম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন লালবাহাদুরের কর্মকর্তারা
Image

রেফারি, লাইন্সম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন লালবাহাদুরের কর্মকর্তারা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ও লাইন্সম্যানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন লাল বাহাদুর ব্যয়ামাগারের কর্মকর্তারা। আজ, সোমবার বিকেলে ক্লাব গৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মূলতঃ গত রবিবারে লাল বাহাদুর ব্যায়ামাগার বনাম এগিয়ে চলো সংঘের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে রেফারিদের ভূমিকা পুরোপুরি একতরফা ছিল বলে তাঁরা টিএফএ-র কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। পরবর্তী সময়ে রেফারিদের দ্বারা এ ধরনের কার্যকলাপ অব্যাহত থাকলে লাল বাহাদুর ব্যয়ামাগার টুর্নামেন্টে খেলার ব্যাপারে  বিপরীত চিন্তা করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত রেফারি এমনকি রেফারী অ্যাসোসিয়েশনের খোদ সম্পাদকও রেফারি ডিটেন্ড করার মধ্য দিয়ে জড়িত বলে তারা সন্দেহ প্রকাশ করেছেন। মাঠে উপস্থিত দর্শকদের অভিমত এবং পত্র-পত্রিকায় প্রকাশিত নিউজে ন্যায্য পেনাল্টি থেকে লাল বাহাদুর ব্যয়ামাগার বঞ্চিত হয়েছে বলে এর যথোপযুক্ত বিচার চাইছেন লাল বাহাদুরের কর্মকর্তারা। এই বিষয়টা যেমন অনভিপ্রেত তেমনি ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠে সংঘটিত ঘটনা, বিশেষ করে লাইনম্যান কর্তৃক টিম ম্যানেজারকে আঘাত করার বিষয়টাও অপ্রত্যাশিত। এ বিষয়ে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন এর সিদ্ধান্ত প্রতিটি ক্লাবের মতো লাল বাহাদুর ব্যায়ামাগারও মেনে নেবে বলে জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে লাল বাহাদুর ব্যামাগারের কোচ সুজিত ঘোষও উপস্থিত ছিলেন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top