News Flash

Image

আগুনে পুড়ে ছাই চারটি দোকান

আগরতলা , ৪ সেপ্টেম্বর : শান্তির বাজার পুরাতন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি দোকান।ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।কিন্তু ,আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন দমকলকর্মী। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে।দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষাপেয়েছে শান্তির বাজার শহর বলে অভিমত স্থানীয় লোকজনদের।

ঘটনার বিবরনে জানা যায়,গতকাল গভীর রাতে শান্তির বাজারের স্থানীয় লোকজনেরা পুরাতন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় একটি বই দোকানে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়েছে।সাথে সাথে তাঁরা খবর দেয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের। দমকলবাহিনীর কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। দমকলবাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনলেও এই অগ্নিকান্ডে ৪ টি দোকানের বেশ ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে বেশিক্ষতিহয় বই দোকানের ।দমকলবাহিনীর কর্মীরা সময়মতো এসে আগুন নিয়ন্ত্রনে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত।কারণ, ঘটনাস্থল থেকে ডিলছোঁড়া দুরত্বে পেট্রোলপাম্প অবস্থিত ছিল।দমকলবাহিনীর কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষাপেলো শান্তির বাজার শহর। অগ্নিকান্ডে আগুন নিয়ন্ত্রনে আনতে দুইজন দমকল বাহিনীর কর্মী আহত হয়েছেন।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top