News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহর বিমানবন্দর পরিদর্শনে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধি দল
Image

কৈলাসহর বিমানবন্দর পরিদর্শনে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধি দল

আগরতলা , ৪ সেপ্টেম্বর : আজ সকালে কৈলাসহর বিমানবন্দর পরিদর্শনে গিয়েছেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল।কৈলাসহর বিমানবন্দরটি পুনরায় চালু করার জন্য দুটি পর্যায়ে কাজ হবে। এদিন প্রতিনিধি দলে ছিলেন অপারেশন এক্সপার্ট ও টেকনিক্যাল টিমের আধিকারিকরা।

কৈলাসহর বিমানবন্দরটি পুনরায় চালু করার জন্য প্রথম পর্যায়ে যে রানওয়েটি রয়েছে তার সংস্কার করে ছোট বিমান চালানোর ব্যবস্থা করা হবে। এয়ারপোর্টটি পুনরায় চালু করার ক্ষেত্রে আরো কয়েকবার বিমানবন্দর পরিদর্শন করতে এয়ারপোর্ট অব ইন্ডিয়ার আধিকারিকরা কৈলাসহরে আসবেন বলে জানা গিয়েছেন।

এদিন প্রতিনিধি দলে দিল্লি থেকে তিনজন, গুয়াহাটি থেকে তিনজন ও আগরতলা থেকে পাঁচজন প্রতিনিধি মিলে মোট ১১ জন প্রতিনিধি ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন নর্থইস্ট রিজনের জয়েন্ট জেনারেল ম্যানেজার দেবদুলাল চৌধুরী, জয়েন্ট জেনারেল ম্যানেজার সিভিল তাপস কুমার দে, এজিএম সেভেন সিভিল হেডকোয়ার্টার মনোজ ভরদোয়াজ, সিনিয়র ম্যানেজার সিএনএস দিব্যজ্যোতি পাল, চিফ সিকিউরিটি অফিসার ও ল্যান্ড ইনচার্জ আগরতলা এস কে রয় প্রমূখ।

জানা যায় স্পাইস জেট ও অ্যালায়েন্স কৈলাসহর থেকে বিমান পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তবে স্পাইস জেটের ছোট বিমান না থাকার ফলে অ্যালায়েন্সের ছোট বিমান এই রুটে তাদের বিমান পরিষেবা চালু করতে পারে। আজ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা প্রথমে এয়ারপোর্টে এসে মহকুমা শাসক অফিসের কর্মী ও তহশীলদারদের নিয়ে এয়ারপোর্টের জায়গাটি পরিমাপ করেন। প্রায় তিন ঘণ্টা এয়ারপোর্টে থেকে তারা সমস্ত বিষয় খতিয়ে দেখেন। তারপর দুপুর আড়াইটা নাগাদ তারা চলে যান কৈলাসহর সার্কিট হাউসে মধ্যাহ্ন ভোজন করার জন্য। মধ্যাহ্ন ভোজন শেষে বিকাল সাড়ে তিনটা নাগাদ তারা জেলা শাসকের সাথে জেলাশাসকের অফিসে বৈঠকে বসেন।

উল্লেখ্য, ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কৈলাসহর এয়ারপোর্ট চালু করার জন্য বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top