News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংহতি সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেগা স্বাস্থ্য শিবির 
Image

সংহতি সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেগা স্বাস্থ্য শিবির 

আগরতলা, ৩ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন টাউন ইন্দ্রনগর এর সংহতি সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রবিবার। শিবিরে অসংখ্য আবাল বৃদ্ধ বনিতা স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে আসেন। রোগীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা ওষুধপত্র লিখে দেন এবং সাধ্য অনুযায়ী বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হয়।  সংহতি সংঘের এ ধরনের সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেছেন এলাকার জনগণ। উল্লেখ্য প্রতিবছরই সংহতি এর সংঘ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে সংহতি সংঘ। এদিন মেগা স্বাস্থ্যশিবির উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংঘের কর্মকর্তারা জানান, সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এবছরও টাউন ইন্দ্রনগরস্থিত সংহতি সংঘের ২৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।  শিবিরে বিভিন্ন পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ঔষুধ দেওয়া হয়। বছরের প্রত্যেকটা সময় নানা রকমের সামাজিক কর্মসূচি করে থাকে সংহতি সংঘ। আগামী দিনগুলিতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। 

Releated Posts

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top