News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে জলে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ৫ যুবকের মৃতদেহ উদ্ধার
Image

মধ্যপ্রদেশে জলে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ৫ যুবকের মৃতদেহ উদ্ধার

নর্মদাপুরম, ৩ সেপ্টেম্বর (হি.স) : মধ্যপ্রদেশের দুধী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া পাঁচ যুবকের দেহ উদ্ধার হল রবিবার। এদিন সকালে ডুবুরিরা রাজ্যের নর্মদাপুরম জেলার বাঁখেদি থানা এলাকার অন্তর্গত ডুমার গ্রামে দুধী নদীতে তলিয়ে যাওয়া যুবকদের দেহ উদ্ধার করেছে।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্ত করে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে। একসঙ্গে পাঁচ যুবকের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নর্মদাপুরম কালেক্টর নীরজ কুমার সিং-এর নির্দেশে, পাঁচ জনের পরিবারকে শেষকৃত্যের জন্য অবিলম্বে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
বাঁখেদি থানা সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে দুমর গ্রামের ছয় যুবক দুধী নদীতে জাইতওয়াড়া ঘাটে স্নান করতে গিয়েছিল। ৬ জনের মধ্যে ৫ যুবক নদীতে তলিয়ে যায়। মৃত যুবকদের নাম, অনিকেত(১৮), করণ(১৮), কিষাণ(১৮), সমীর(১৪) এবং দীপেশ(১৬)।
নদীতে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে যায় তারা। তাদের সঙ্গে আর এক যুবকও এসেছিল। সে পাঁচ বন্ধুকে গভীর জলে ডুবতে দেখে গ্রামে খবর দেয়। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নর্মদাপুরম এবং পিপারিয়া থেকে জওয়ানদের পাশাপাশি এসডিআরএফ-এর একটি দলও ঘটনাস্থলে আসে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের যথাযথ আর্থিক সহায়তা দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top