News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রেলওয়ে সুরক্ষা বাহিনীকর্তৃক যাত্রীদের চুরি যাওয়া প্রায় ১.৭৪ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার, গ্রেফতার ১১ জন
Image

রেলওয়ে সুরক্ষা বাহিনীকর্তৃক যাত্রীদের চুরি যাওয়া প্রায় ১.৭৪ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার, গ্রেফতার ১১ জন

গুয়াহাটি, ৩ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) নিজেদের জোনের মধ্যে ২৯ থেকে ৩১ আগস্ট-এর সময়সীমায় নিয়মিত তল্লাশি অভিযানের সময় যাত্রীদের সামগ্রী চুরি করার অভিযোগে ১১ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। বিভিন্ন স্টেশন ও ট্রেনে তল্লাশি অভিযানের সময় আরপিএফ কাটিহার, লামডিং, নিউহাফলং ও গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১,৭৪,৬০০ টাকার মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে।

আজ রবিবার এক প্রেসবার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এ তথ্য দিয়ে জানান, ২৯ আগস্ট আরপিএফ-এর ক্রাইম প্রিভেনশন ও ডিটেকশন স্কোয়াড (সিপিডিএস) টিম এবং কাটিহারের জিআরপি যৌথভাবে কাটিহার রেলওয়ে স্টেশনে নিয়মিত অভিযান চালানোর সময় তিনজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে যাত্রীদের প্রায় ৩২,০০০ টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে। পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত মোবাইল ফোন ও ধৃতব্যক্তিদের জিআরপি (কাটিহার)- রভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

৩১ আগস্ট গুয়াহাটির আরপিএফ টিম গুয়াহাটি রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে প্রায় ৬০,৬০০ টাকা মূল্যের একটি সোনার চেন, একটি সোনার আংটি, একটি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী সহ একজনকে গ্রেফতার করেছে। এই সামগ্রীগুলি ১৩১৭৫ নম্বর শিয়ালদহ-শিলচর কাঞ্চনজংঘা এক্সপ্রেস থেকে একজন যাত্রীর কাছ থেকে চুরি করা হয়েছিল। পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত সামগ্রী সহ ধৃত ব্যক্তিকে জিআরপি (গুয়াহাটি)-র ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়।

তিনি জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষাবাহিনী (আরপিএফ) কিশোর-কিশোরীদের উদ্ধার করা, দালালদের গ্রেফতার করা, মাদকসামগ্রী, যাত্রীদের ফেলে যাওয়া অথবা চুরি যাওয়া ব্যাগ ইত্যাদি উদ্ধার করা থেকে শুরু করে রেল ব্যবহারকারীদের পূর্ণমাত্রায় নিরাপত্তা প্রদানের জন্য সবসময় এক ডাইনামিক ভূমিকা পালন করে আসছে। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রেল ব্যবহারকারীদের দিকনির্দেশ ও সাহায্য করার ক্ষেত্রেও তাঁরা প্রশংসনীয় পরিষেবা দিয়ে আসছেন। ট্রেনে যাত্রা করার সময় কোনও ধরনের সমস্যার সম্মুখীন হলে রেলযাত্রীদের ১৩৯ (টোল-ফ্রি) নম্বরে কল করতে আবেদন জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top