News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঋণের টাকা মিটিয়ে না দেওয়ায় বাড়ি সিল করে দিল বেসরকারি ব্যাঙ্ক
Image

ঋণের টাকা মিটিয়ে না দেওয়ায় বাড়ি সিল করে দিল বেসরকারি ব্যাঙ্ক

আগরতলা, ১ সেপ্টেম্বর : ঋণের টাকা সঠিক সময়ে পরিশোধ না করায় ব্যাঙ্ক কতৃপক্ষ শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউগাং এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকারের ঘর সহ জায়গা সিল করে দিয়েছে।

ঘটনার বিবরনে জানা যায়,শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউগাং এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরাকারের নামে নগদা এলাকায় একটি জায়গা দেখিয়ে শান্তির বাজার পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন তার ভাই রাজীব সরকার। বর্তমানে জায়গাটি রাজীব সরকারের নামে রয়েছে।পরবর্তী সময় দীর্ঘ প্রায় ৮ বছর যাবৎ কোনো প্রকারের কিস্তি প্রদান না করায় বর্তমানে বকেয়া টাকা বেড়ে দাড়িয়েছে প্রায় ২০ লক্ষ টাকা। ঋণ পরিশোধ করার জন্য ব্যাঙ্ক থেকে একাধিকবার জানানোর পর ঋণ প্রদান করেননি। ফলে আজ ব্যাঙ্ক কতৃপক্ষ শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের ডি সি এম পবিত্র দাস,শান্তির বাজার থানার আরক্ষা দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে নগদা এলাকার জায়গা বাজেয়াপ্ত করেছেন। দক্ষিন জেলার জেলা শাসকের আদেশ মূলে পরিবারের বসবাসকারী লোকজনদের ঘর থেকে বের করে ঘরের আসবাবপত্র বের করে ঘরে তালাবন্দি করে সীল করে দেওয়া হয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top