News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারত মনে করে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতা জি-২০ সম্মেলনে অবদান রাখবে : ভার্মা
Image

ভারত মনে করে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতা জি-২০ সম্মেলনে অবদান রাখবে : ভার্মা

ঢাকা, ১ সেপ্টেম্বর :ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, নয়াদিল্লি মনে করে যে, বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা এবং ক্রমবর্ধমান সক্ষমতা জি-২০ আলোচনায় মূল্যবান অবদান রাখবে।

আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে ঢাকার অংশগ্রহণ উপলক্ষে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জি-২০ সামিট: ঢাকা থেকে নয়দিল্লি’শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাইকমিশনার বলেন, এই বছর ভারতের সভাপতিত্বে জি-২০ সম্মলনে অতিথি দেশ হিসেবে বাংলাদেশের অংশগ্রহণের জন্য ভারতের আমন্ত্রণ শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি ভারত যে গুরুত্ব দেয় শুধু সেটিই প্রতিফলিত করে তা নয়,বরং বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অগ্রযাত্রাকেও তুলে ধরে।

সারা বছর ধরে বিভিন্ন প্লাটফর্মে সক্রিয়ভাবে যোগ দিয়ে জি-২০ আলোচনা সমৃদ্ধ করতে এবংভারতের জি-২০’তে সভাপতিত্বকে সাফল্যমন্ডিত করার জন্য ভার্মা ভারতের নিকটতম প্রতিবেশী ও সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে বাংলাদেশকে ধন্যবাদ জানান।

হাইকমিশনার বলেন, ভারতের সভাপতিত্বে এমন এক সময়ে জি-২০সম্মেলন হচ্ছে যখন বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর ধকল পুনরুদ্ধারের চেষ্টা চলছে এবং অর্থনৈতিক মন্দা ও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে অনিশ্চয়তাসহ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।

তিনি সরবরাহ ব্যবস্থায় বিঘœ,জলবায়ু পরিবর্তন,খাদ্য ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকি,ভূ রাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি এবংঋণ সংকটকে বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

এই কঠিন সময়ে জি-২০সম্মেলনের এজেন্ডা নির্ধারণ সার্বিক কল্যাণে বৈশ্বিক প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার জন্য ভারতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণস্বীকৃতি হচ্ছে জি-২০ প্রেসিডেন্সি।

ভার্মা বলেন,ভারত গ্লোবাল সাউথের আকাঙ্খা ও দৃষ্টিভঙ্গিসমূহকে জি-২০-এর অগ্রাধিকার ও আলোচনায় নিয়ে আসার জন্য বিশেষ প্রচেষ্টা চালিয়েছে।

তিনিএ লক্ষ্যে চলতি বছর জি-২০ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণকে একটি মূল্যবান অবদান বলে বর্ণনা করেন।

আজকের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন, অ্যাম্বেসেডর-অ্যাট-লার্জ ও বাংলাদেশের জি-২০ শেরপা মোহাম্মদ জিয়াউদ্দিনের পাশাপাশি কূটনৈতিক কোরের সদস্যরা এবং বাংলাদেশের পররাষ্ট্র ও অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের জি-২০ প্রেসিডেন্সির তিনটি প্রধান অগ্রাধিকার বিষয় নিয়ে অনুষ্ঠানে কূটনীতিক,কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা প্যানেল আলোচনায় অংশ নেন। এগুলো হলো-নারী নেতৃত্বের উন্নয়ন,ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট (লাইফ) এবং সবুজ উন্নয়ন।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top