News Flash

  • Home
  • খেলা
  • ঢাকা জাতীয় ও আগরতলা প্রেসক্লাবের মধ্যে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ আজ
Image

ঢাকা জাতীয় ও আগরতলা প্রেসক্লাবের মধ্যে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।। ঢাকা জাতীয় প্রেসক্লাবের প্রতিনিধি দল এখন আগরতলায়। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে ঢাকা জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেস ক্লাবের মধ্যে। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর নেতৃত্বে ১৭ সদস্যক সাংবাদিক ক্রিকেটারদের টিম আজ, শুক্রবার দুপুরে আগরতলায় পৌঁছুলে আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ তাঁদের উষ্ণ সংবর্ধনা জানান। লাল গোলাপ, উত্তরীয় পড়ানো এবং রাখি বন্ধনের মধ্য দিয়ে দু’দেশের মেলবন্ধনে আরো দৃঢ়তা পরিস্ফুট হয়। চার দিন সফরের দ্বিতীয় দিনে আগামীকাল শনিবার সকাল সাড়ে নয়টায় নরসিংগড়স্থিত ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। ক্রিকেট ম্যাচের শুরুতে সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিকে আগরতলা প্রেস ক্লাব ক্রিকেট টিমও যথারীতি অনুশীলন করে নিয়েছে।  ‌ দলটি হল: অভিষেক দে (অধিনায়ক), অভিষেক দেববর্মা, অভিজিৎ ভট্টাচার্য, অনির্বাণ দেব, বিশ্বজিৎ দেবনাথ, জাকির হোসেন, কৃষানু দেববর্মা, মেঘধন দেব, মিল্টন ধর, প্রসেনজিৎ সাহা, সুমন ঘোষ (সহ-অধিনায়ক),  সন্তোষ গোপ, শিসান চক্রবর্তী, শান্তনু বণিক, মেন্টর- মনিময় রায়, ম্যানেজার- সুপ্রভাত দেবনাথ। ম্যাচের ব্যবস্থাপনায় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহযোগিতাও রয়েছে। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ সাফল্যমন্ডিত করে তুলতে আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি স্পনসরর সহ সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top