News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবে পালানোর চেষ্টা ব্যর্থ! দিল্লিতে অ্যামাজনের ম্যানেজার খুনে ধৃত আরও দুই অভিযুক্ত
Image

পঞ্জাবে পালানোর চেষ্টা ব্যর্থ! দিল্লিতে অ্যামাজনের ম্যানেজার খুনে ধৃত আরও দুই অভিযুক্ত

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে অ্যামাজনের সিনিয়র ম্যানেজার খুনের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মোট ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪। আরও এক অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করার হবে বলে আশ্বাস দিয়েছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিট নাগাদ গ্রেফতার করা হয়েছে সোহেল ওরফে চৌধুরী ও জুবেইর ওরফে কাসাওরাকে। দিল্লি থেকে এই দু’জন পঞ্জাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

গত মঙ্গলবার রাতে উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরার সুভাষ বিহার এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন হরপ্রীত গিল (৩৬) নামে এক যুবক। তিনি ই-কমার্স সংস্থা অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ছিলেন। এই খুনের ঘটনার তদন্তে নেমে ৪ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ডিসিপি (উত্তর-পূর্ব) জয় এন তিরকে বলেছেন, “আমরা এখনও পর্যন্ত ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছি। পঞ্চম অভিযুক্তকেও গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত জারি রয়েছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top