News Flash

  • Home
  • দেশ
  • রাখিবন্ধন উৎসবে মেতেছে গোটা দেশ; শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, উদযাপিত এলওসি-তেও
Image

রাখিবন্ধন উৎসবে মেতেছে গোটা দেশ; শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, উদযাপিত এলওসি-তেও

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): ভাই ও বোনের অটুট সম্পর্কের উৎসব রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে আনন্দে মেতেছে গোটা দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সকালে টুইট (এক্স) করে রাষ্ট্রপতি মুর্মু জানান, “সমস্ত দেশবাসীকে রাখিবন্ধন উৎসবের হার্দিক শুভেচ্ছা। ভাই এবং বোনের মধ্যে অটুট ভালোবাসার প্রতীক এই উৎসব। এই শুভ মুহূর্তে, আসুন আমরা দেশে নারীদের জন্য আরও নিরাপদ এবং সমান পরিবেশ তৈরি করার অঙ্গীকার করি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “বোন ও ভাইয়ের মধ্যে অটুট আস্থা ও অপরিসীম ভালোবাসার প্রতি নিবেদিত এই রাখিবন্ধন উৎসব আমাদের সংস্কৃতির এক পবিত্র প্রতিফলন। এই উৎসব সবার জীবনে স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির অনুভূতিকে গভীর করে তুলবে, এটাই কামনা করি।” জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (এলওসি)-তেও উদযাপিত হয়েছে রাখি বন্ধন উৎসব। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে চুরান্দা গ্রামে সেনা জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন স্থানীয় মহিলারা। পঞ্জাবের আত্তারি-ওয়াঘা সীমান্তেও সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন মহিলারা। দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হয়েছে রাখিবন্ধন উৎসব।

Releated Posts

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর; আইও সাসপেন্ড

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার করলেন…

ByByNews Desk Aug 10, 2026

জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক ছড়াতে আইএসআইয়ের ‘সাইকোলজিক্যাল অপারেশন’, সতর্ক গোয়েন্দারা

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক এবং অস্থিরতা তৈরির লক্ষ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের মদতপুষ্ট…

ByByNews Desk Aug 10, 2026

৯৯ থেকে ৩৫ আসন: সিপিআই(এম)-এর ‘নিশ্চিত জয়’ থেকে কঠিন বাস্তবতায় ফেরা

তিরুবনন্তপুরম, ১০ আগস্ট (আইএএনএস): সাধারণত কোনও রাজনৈতিক দলের জন্য তিন মাস সময় যথেষ্ট—পরাজয়ের ধাক্কা সামলে উঠে পরবর্তী লড়াইয়ের…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top