News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড
Image

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। সোমবার গোমতী জেলার উদয়পুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দুই অভিযুক্তকে এনডিপিএস আইনের ২১(বি) ও ২৫ ধারায় দোষী সাব্যস্ত করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন হাদরা গোলমুড়া এলাকার বাসিন্দা শহিদ মিঞা, পিতা প্রয়াত আবদুল করিম এবং তাঁর স্ত্রী ফারদিন বিবি। আদালতের নির্দেশ অনুযায়ী, এনডিপিএস আইনের ২১(বি) ধারার অপরাধে প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একইসঙ্গে ২৫ ধারার অপরাধে প্রত্যেককে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ডের পরিবর্তে এক মাসের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে। তবে উভয় ধারায় দেওয়া মূল কারাদণ্ডের মেয়াদ একইসঙ্গে চলবে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কাকড়াবন থানার পুলিশ হাদরা গোলমুড়া এলাকায় শহিদ মিঞার বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৪৩৪টি শিশিতে থাকা প্রায় ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে ওই মাদকদ্রব্য জব্দ করা হয়।

অভিযানের সময় বাড়িতে উপস্থিত ছিলেন শহিদ মিঞার স্ত্রী ফারদিন বিবি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকেও গ্রেপ্তার করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে, স্বামী-স্ত্রী দুজনেই অবৈধভাবে হেরোইন বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ।

মামলাটির তদন্ত শেষে কাকড়াবন থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর আশিত চন্দ্র দাস তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে মামলাটি উদয়পুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারাধীন ছিল। সাক্ষ্যপ্রমাণ ও নথিপত্র পর্যালোচনার পর আদালত অভিযুক্ত দুইজনকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত সাজা ঘোষণা করে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top