News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘নিপুণ ত্রিপুরা’ কর্মসূচির সমাপ্তিতে র‍্যালি ও বৃক্ষরোপণ
Image

‘নিপুণ ত্রিপুরা’ কর্মসূচির সমাপ্তিতে র‍্যালি ও বৃক্ষরোপণ

আগরতলা, ১০ আগস্ট: ‘হর ঘর তিরঙ্গা’ ও ‘নিপুণ ত্রিপুরা’-র বার্তা সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে মৌলিক শিক্ষা ও বিভিন্ন দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরতে সপ্তাহব্যাপী বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করে আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল। সোমবার এই কর্মসূচির সমাপ্তি উপলক্ষে স্কুল পড়ুয়াদের নিয়ে র‍্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন সকালে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শিক্ষার্থীরা মৌলিক শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং দেশপ্রেমের বার্তা তুলে ধরে। র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্মার্ট ক্লাসেরও আয়োজন করা হয়।

কর্মসূচিতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, চিন্তাশক্তি এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে এমন সচেতনতামূলক উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখার কথা জানানো হয়।

বিদ্যালয়ের প্রিন্সিপাল জানান, মূলত প্রি-প্রাইমারি স্তরের শিশুদের শিক্ষার ভিত বা ফাউন্ডেশন আরও মজবুত করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে মৌলিক শিক্ষা, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও জীবনধারার প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তাদের শিক্ষাজীবন আরও সুদৃঢ় হবে বলেও তিনি জানান।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top