News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী টুর্নামেন্ট
Image

জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।।ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ড ও ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশনের পরিচালনায় এক সপ্তাহ ব্যাপী বাস্কেটবল ,ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে উদযাপিত হল জাতীয় ক্রীড়া দিবস। একুশে আগস্ট থেকে শুরু হয়ে আগামী ৩০শে আগস্ট এর সমাপ্তি হবে।গত ২১ ও ২২ শে আগস্ট অনুষ্ঠিত হয় বাস্কেটবল প্রতিযোগিতা। ২৪ ও ২৫ শে আগস্ট হয় ব্যাডমিন্টন। গতকাল থেকে শুরু হয় ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার ক্রীড়া দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসেইন। তিনি তার বক্তব্য জাতীয় ক্রীড়া দিবস ও মেজর ধ্যান চাঁদের জীবনের উপর আলোকপাত করেন। এছাড়াও ছাত্রদের উদ্দেশ্যে বলেন সুস্থ থাকতে গেলে মাঠে আসতেই হবে, পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যেন শরীরচর্চার উপরে মনোনিবেশ করেন। স্বাগত ভাষণ রাখেন বিভাগীয় প্রধান ড: প্রশান্ত কুমার দাস ও ড: সুদীপ দাস। এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড: সঞ্জীব ভৌমিক, ড: পবন কুমার সিং , বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক মধুমানিক লোধ ও ড: সৌভিক ভট্টাচার্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই মেজর ধ্যান চাঁদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই  প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top