News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টি এস এফের ডাকা বনধে রাজ্যজুড়ে সড়ক অবরোধ,গ্রেপ্তার কর্মীরা, বেশির ভাগ জায়গায় অবরোধ অমান্য
Image

টি এস এফের ডাকা বনধে রাজ্যজুড়ে সড়ক অবরোধ,গ্রেপ্তার কর্মীরা, বেশির ভাগ জায়গায় অবরোধ অমান্য

আগরতলা, ২৮ আগস্ট।। ককবরক ভাষায় রোমান হরফের  দাবিতে আন্দোলন টিএসএফের। তারা সোমবার রাজ্যের বিভিন্ন স্থানে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভে শামিল হন। রোমান হরফে ককবরক চালু করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক অবরোধ করে রাখায় এদিন যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। অভিযোগ আন্দোলনের নামে আন্দোলনকারীদের একাংশ উশৃংখল আচরণ করেছে।
ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে রাজধানীর বুদ্ধমন্দির এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন টিএসএফ-এর কর্মী সমর্থকরা। অবরোধের জেরে বন্ধ হয়ে পড়েছে যানবাহন চলাচল। যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।
প্রসঙ্গত , ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে সোমবার ১২ ঘণ্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন। ককবরক ভাষাকে রোমান হরফে করার জন্য এর আগেও অনেক আন্দোলন সংঘটিত করা হয়েছে। এ ব্যাপারে রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেও তাদের তরফ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়নি। ফলে আজ সংগঠনের পক্ষ থেকে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের ডাকা ১২ ঘণ্টার ত্রিপুরা বনধকে সর্বাত্মক সফল করার আহবান জানিয়েছে। এদিকে কল্যাণপুর থেকে পাওয়া খবরে জানা গেছে,
তিপ্রা মথা গত নির্বাচন এ দ্বিতীয় স্থানে ওঠে এলেও বর্তমানে যে তাদের সাংগঠনিক শক্তি ক্রম ক্ষীয়মান তা তিপ্রা মথার  ছাত্র সংগঠন এর ডাকা বারো ঘন্টার বন্ধেই কল্যাণপুরে তা প্রতীয়মান  হলো। কল্যাণপুরে মথার ছাত্র সংগঠন টি এস এফ এর রোমান হরফে ককবরক লিপি চালুর দাবিতে ডাকা ১২ ঘন্টার বনধে তেমন কোন প্রভাব পড়লো না কল্যাণপুরে। কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার প্রতিবেদককে জানালেন রজনী সর্দার পাড়ার রাইদাসী পাড়ার রাস্তাটি সকাল নয়টা নাগাদ অবরোধ করে টি এস এফ এর কর্মীরা। ওসি জানান ওই রাস্তায় কোন গাড়ি চলাচল করে না। পায়ে হাঁটার রাস্তা এটা। এরপরেও সকাল ১১ টা নাগাদ কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার নিজে গিয়ে সেই অবরোধ উঠিয়ে দেন। তার মতে এই অবরোধ অবৈধ ছিলো। এছাড়া স্কুল গুলো ছিলো খোলা। উপস্থিতির হার কম থাকলেও স্কুলে পঠন পাঠন হয়। দোকান হাট বাজার সবই ছিলো স্বাভাবিক।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top