News Flash

  • Home
  • খেলা
  • সূচনায় জয়ের লক্ষ্যে এগিয়ে চলো জয়ের হ্যাটট্রিক টার্গেট ত্রিবেণী সংঘের
Image

সূচনায় জয়ের লক্ষ্যে এগিয়ে চলো জয়ের হ্যাটট্রিক টার্গেট ত্রিবেণী সংঘের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।।আগামীকাল অভিযান শুরু করছে শিল্ড জয়ী এগিয়ে চলো সঙ্ঘ। প্রতিপক্ষ টানা ২ ম্যাচে জয় পেয়ে লীগ টেবিলের শীর্ষে থাকা ত্রিবেণী সঙ্ঘ। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। দু-‌দলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ত্রিবেণীর বিজয়রথ থামাতে আগামীকাল বদ্ধিপরিকর এগিয়ে চলো সঙ্ঘের ফুটবলাররা। সদ্য শিল্ড জয়ী দলের ফুটবলাররা মানসিকভাবে অনেকটাই এগিয়ে রয়েছে। একে পূজি করেই আজ ত্রিবেণী বধ করতে চাইছেন রাজীব সাধন জমাতিয়া-‌রা। প্রথম ম্যাচের আগে দলের শক্তি বাড়ানোর পরিকল্পনা নিলেও শেষ পর্যন্ত কোনও ফুটবলার আনা হয়নি। ফলে শিল্ডের শক্তি নিয়েই দল সাজাবেন কোচ কর্ণেন্দু দেববর্মা। এদিন সকালে অনুশীলন শেষে এগিয়ে চলো কোচ বলেন,”পর পর দুই ম্যাচে জয় পেয়ে বিপক্ষ দলের ফুটবলাররা মানসিকভাবে এগিয়ে রয়েছে। আমাদের সতর্ক হয়ে মাঠে নামতে হবে। শুরুতে বিপক্ষকে মেপে নিয়েই আক্রমণে যাবো আমরা। আশাকরি ছেলেরা হতাশ করবে না। ক্লাবের সভ্য সমর্থকদের মুখে হঁাসি ফোটিয়েই মাঠ ছাড়বে”। এদিকে এগিয়ে চলোকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লিগে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া ত্রিবেণী সঙ্ঘ। তা মাথায় রেখেই নিজের ছক কষে নিয়েছেন কোচ রাজু লামা। তবে ত্রিবেণী কোচ মনে করেন, তঁার কোচিং জীবনের বড় ম্যাচ আগামীকাল । ওই ম্যাচে জয় পেলে মানসিকভাবে অনেকটা এগিয়ে যাবো আমরা। বিপক্ষ দল শক্তিশালী, তাই ওরাই চাপে থাকবে বেশী। আমাদের ছেলেরা চাপমুক্ত হয়ে নিজেদের খেলাটা খেলতে পারবে। ‌‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top