News Flash

  • Home
  • খেলা
  • পাথারকান্দি নকআউট ফুটবল, নবম দিনের খেলায় ২-১ গোলে জয়ী কটামণি একাদশ

পাথারকান্দি নকআউট ফুটবল, নবম দিনের খেলায় ২-১ গোলে জয়ী কটামণি একাদশ

পাথারকান্দি (অসম), ২৮ আগস্ট (হি.স.) : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা (টিল্লি) মেমোরিয়াল ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের নবম ম্যাচে জয়ী হল কটামণি একাদশ।

পাথারকান্দির মুণ্ডমালা খেলার মাঠে আজ সোমবার অনুষ্ঠিত টান টান উত্তেজনাপূর্ণ ম্যাজ‌চে কটামণি একাদশ প্রতিপক্ষ কানাইবাজার ন্যাশনাল ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়। এদি‌নের ম্যাচের প্রথমার্ধের নয় মিনিটের মাথায় কানাইবাজার দল একটি গোল করে এগিয়ে ‌গে‌লেও দ্বিতীয়ার্ধে গোলের জন্য কটামণি দল মরিয়া হয়ে ওঠে।

পরে দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে দলের হয়ে আবিদ হো‌সেন ও ২১ মিনিটের মাথায় সাহারুলের করা পর পর দু‌টি গোলের সুবাদে এগিয়ে যায় কটামণি। ম্যাচের অন্তিম মুহূর্ত পর্যন্ত কানাইবাজার দল সমতা ফেরানোর জন্য মাঠ আঁক‌ড়ে ধর‌লেও সাফল্য আসে‌নি।

আজকের ম্যাচ পরিচালনা করেন সঞ্জয় ভট্টচার্য। আগামীকাল টুর্নামেন্টের দশম ম্যাচে জামিরালা একাদশ খেলবে কাবাড়িবন্দ একাদশের বিরুদ্ধে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top