News Flash

  • Home
  • দেশ
  • কর্মসংস্থানের নামে যুবকদের প্রতারণা করছে মোদী সরকার: কংগ্রেস
Image

কর্মসংস্থানের নামে যুবকদের প্রতারণা করছে মোদী সরকার: কংগ্রেস

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স) : কাজ দেওয়ার নামে যুবকদের সঙ্গে প্রতারণা করছে মোদী সরকার, এমনই অভিযোগ করল কংগ্রেস।

কংগ্রেসের অভিযোগ, মোদী সরকার যুবকদের কর্মসংস্থান দেওয়ার নামে জালিয়াতি করছে। বছরে দুকোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভুলে গিয়েছে নরেন্দ্র মোদী সরকার, এমনই অভিযোগ তোলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার কংগ্রেস সভাপতি অভিযোগের সুরে বলেন, প্রধানমন্ত্রী মোদীর কর্মসংস্থান মেলায় চাকরি করা কিছু মানুষকে যোগদানের চিঠি দেওয়া হয়েছে। এমনকি যাদের পদোন্নতি হয়েছে, তাদের সংখ্যা আরও বেশি করে দেখানোর জন্য কর্মসংস্থান মেলায় চাকরির চিঠি বিলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন খাড়গে। এটা যুবকদের সঙ্গে প্রতারণা। খাড়গে আরও বলেন, মোদী যদি যুবক সম্প্রদায়কে নিয়ে চিন্তিত থাকতেন তাহলে তিনি তাদের ঠকাতেন না। চাকরি দেওয়ার নামে জনসম্পর্ক রক্ষা করলে চলবে না।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করে বলেন, দেশের যুবকরা বিজেপির মিথ্যা স্বীকার করেছে। তারা ২০২৪ সালে মোদীকে বাইরের পথ দেখাবে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top