News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি তপশিলি বিভাগের সাধারন সভা অনুষ্ঠিত
Image

কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি তপশিলি বিভাগের সাধারন সভা অনুষ্ঠিত

আগরতলা, ২৭ আগস্ট।। রবিবার আগরতলা কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি তপশিলি বিভাগের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি  আশীষ কুমার সাহা , বিধায়ক  সুদীপ রায় বর্মন , তপশিলি বিভাগের চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্যরা।

মূলত  সাত দফা দাবি নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি তপশিলি বিভাগের  এই সাধারন সভাটি অনুষ্ঠিত হয়। দাবিগুলি হল প্রতিশ্রুতি অনুযায়ী ৩৪০ টাকা রেগার মজুরী দিতে হবে। প্রথম ক্লাস থেকে বিশ্ব বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ব্যবসা করার জন্য প্রত্যেক তপশিলি বেকার যুবক ও যুবতিদের বিনাশর্তে ৫ লক্ষ টাকা ঋণ দিতে হবে। ১০০% রোস্টার অনুযায়ী সমস্ত শূন্য পদে তপশিলি বেকার যুবক ও যুবতিদের সরকারি চাকুরি দিতে হবে। অবিলম্বে কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ দিতে হবে। রাজ্যের প্রত্যেক জেলাতে তপশিলি জাতি রোগীদের পরিজন থাকার জন্য হোস্টেল স্থাপন করতে হবে। নিয়মিতভাবে  বৃদ্ধ ভাতা সহ অন্যান্য সামাজিক ভাতা প্রদান করতে হবে। সভায় দাবিগুলির যৌক্তিকতা বিশ্লেষণ করে বিস্তারিত বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসব দাবির সমর্থনে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন সংঘটিত করার রূপরেখা তৈরি করা হচ্ছে বলেও নেতৃবৃন্দ ব্যক্ত করেছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top