News Flash

  • Home
  • খেলা
  • লীগে প্রথম জয়ের লক্ষ্যে টাউন-‌ফ্রেন্ডস মুখোমুখি আজ
Image

লীগে প্রথম জয়ের লক্ষ্যে টাউন-‌ফ্রেন্ডস মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।।আসরের দুই অপেক্ষাকৃত দুর্বল দল মুখোমুখি আগামীকাল। টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। আগামীকাল মুখোমুখি হবে টাউন ক্লাব এবং ফ্রেন্ডস ইউনিয়ন। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। দুদলই নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিলো। আগামীকাল আসরে প্রথম জয়ের লক্ষ্যে নামবে দু-‌দল। রূপক মজুমদারের টাউন আগামীকাল কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে মাখন লাল জমাতিয়া-‌র ফ্রেন্ডস ইউনিয়ন থেকে। দুদলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। দুই কোচই আসরের প্রথম জয় পাওয়া নিয়ে আশাবাদী। স্থানীয় ও ভিনরাজ্যের ফুটবলারদের নিয়ে গড়া টাউন ক্লাব আজ মূলত লড়াই করবে একঝঁাক উপজাতি ফুটবলারদের বিরুদ্ধে। এদিন সকালে অনুশীলন শেষে টাউন কোচ রূপক মজুমদার বলেন,”গোটা দল নিয়ে কার্যত অনুশীলন না পাওয়ায় প্রথম ম্যাচে নিজেদের উজার করে দিতে পারেনি ফুটবলাররা। ফ্রেন্ডস ম্যাচে তা দেখা যাবে না। ছন্দে ফিরেছে প্রতিটি ফুটবলার। আশাকরি আজ সমর্থকদের হতাশ করবে না ছেলেরা”। টাউনকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর ‌ফ্রেন্ডস ইউনিয়ন দলের কোচ মাখন। অনুশীলন শেষে টেলিফোনে একথা খোদ জানান মাখন। ‌

Releated Posts

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top