News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য দাবায় আবারও দাপট মেট্রিক্সের জাতায় আসরে খেলার যোগ্যতা অর্জন
Image

রাজ্য দাবায় আবারও দাপট মেট্রিক্সের জাতায় আসরে খেলার যোগ্যতা অর্জন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।।প্রত্যাশিতভাবেই। রাজ্য সেরা হলো মেট্রিক্স চেস আকাদেমির মেহেকদ্বীপ গোপ এবং আরাধ্যা দাস। রাজ্য অনূর্ধ্ব-‌১১ দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী রাজ্য আসর শেষ হলো রবিবার। বালক বিভাগে প্রত্যাশিতভাবেই রাজ্য সেরার সম্মান পায় গেলো বছর ইন্দোরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌৯ বিভাগে ১৯ তম স্থান পাওয়া মেহেকদ্বীপ। এবারের আসরে ৫ রাউন্ডে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় মিটন গোপের একমাত্র ছেলেটি। শেষ রাউন্ডে মেট্রিক্সের অপর দাবাড়ু প্রাঞ্জল দেবনাথের মুখোমুখি হয় মেহেকদ্বীপ। দুজনের ম্যাচটি শেষ হয় অমিমাংশিতভাবে। ফলে ৫ রাউন্ড শেষে মেহেকদ্বীপ এবং প্রাঞ্জলের পয়েন্ট দাড়ায় সাড়ে ৪। পের ভোকলসে প্রাঞ্চলকে পেছনে ফেলে সেরার সম্মান পায় মেহেকদ্বীপ। প্রাঞ্চল দ্বিতীয় স্থান দখল করে। ওই বিভাগে তৃতীয় থেকে পঞ্চম স্থান দখল করে যথাক্রমে আদ্রুশ কর্মকার, শাক্য সিনহা মোদক এবং মেট্রিক্স চেস আকাদেমির রুদ্রনীল দেবনাথ। বালিকা বিভাগে প্রত্যাশিতভাবেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আরাধ্যা দাস। ৪ রাউন্ডে পুরো ৪ পয়েন্ট পেয়ে। ৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় থেকে চতুর্থ স্থান দখল করে যথাক্রমে অঙ্কিতা সরকার, নীলাক্ষি দেবনাথ এবং অদ্রিজা সাহা। ২ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করে নাভ্যা দে। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়। এদিকে ১-‌৬ অক্টোবর অন্ধ্রপ্রদেশে হবে জাতীয় অনূর্ধ্ব-‌১১ দাবা প্রতিযোগিতা। রাজ্য আসরে দুই বিভাগে প্রথম দুই স্থানাধিকারী দাবাড়ু জাতীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করলো। ফলে  মেহেকদ্বীপ, প্রাঞ্জল, আরাধ্যা এবং অঙ্কিতা জাতীয় আসরে ত্রিপুরার হযে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলো।‌

Releated Posts

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top