News Flash

  • Home
  • দেশ
  • অমিত শাহ-র আজ গুজরাট সফর, সোমবার ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক
Image

অমিত শাহ-র আজ গুজরাট সফর, সোমবার ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক

আহমেদাবাদ, ২৭ আগস্ট (হি.স) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ রবিবার গুজরাটে আসছেন। সোমবার তিনি গান্ধীনগরে আয়োজিত ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের সভায় সভাপতিত্ব করবেন।

এই বৈঠকে গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়ার মুখ্যমন্ত্রী, দমন ও দিউ-এর কেন্দ্রশাসিত অঞ্চল ও দাদরা ও নগর হাভেলির প্রশাসকরাও উপস্থিত থাকবেন। এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর নির্বাচনী এলাকার কাজকর্ম পর্যালোচনা করার জন্য একটি বৈঠকে যোগ দেবেন। এবারের বৈঠকে গুজরাটের ভালসাদ জেলার মেঘওয়াল, নগর, রাইমাল এবং মধুবন সহ ৪টি গ্রামকে, কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলিতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই নিয়ে চূড়ান্ত আলোচনা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও, জল সমস্যা, মাদকের অনুপ্রবেশ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সীমান্ত এলাকায় সড়ক পরিবহন এবং চেকপোস্টের মতো বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে।
গুজরাট সরকার আয়োজিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বা উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক প্রফুল প্যাটেল উপস্থিত থাকবেন।

Releated Posts

আই-প্যাক তল্লাশি বিতর্কে সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘গণতন্ত্র বিপন্ন হতে পারে’

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): আই-প্যাক অফিসে তল্লাশি ঘিরে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তীব্র মন্তব্য করল সুপ্রিম…

ByByNews Desk Apr 22, 2026

বিহার সরকারে দুর্নীতি ও আর্থিক বিশৃঙ্খলার অভিযোগ তেজস্বী যাদবের

পাটনা, ২২ এপ্রিল (আইএএনএস): বিহারের শাসক এনডিএ সরকারের বিরুদ্ধে বড়সড় দুর্নীতি ও আর্থিক অপব্যবস্থাপনার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 22, 2026

খাড়গের ‘সন্ত্রাসী’ মন্তব্যে ইসিআই-তে বিজেপির অভিযোগ, কড়া পদক্ষেপের দাবি

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সন্ত্রাসী’ বলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ…

ByByNews Desk Apr 22, 2026

ডিএনএ পরীক্ষায় পিতৃত্ব প্রমাণিত না হওয়ায় শিশুর ভরণপোষণ নাকচ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): ডিএনএ পরীক্ষায় অভিযুক্ত ব্যক্তির পিতৃত্ব প্রমাণিত না হওয়ায় নাবালিকা সন্তানের ভরণপোষণের আবেদন খারিজ করল…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top