News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরেশ্বরী মন্দিরে কল্যাণ সাগর দীঘির জল শুদ্ধিকরণ
Image

ত্রিপুরেশ্বরী মন্দিরে কল্যাণ সাগর দীঘির জল শুদ্ধিকরণ

আগরতলা , ২৬ আগস্ট :এক্কান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে কল্যান সাগর দীঘিতে দেড় মাস পূর্বে একটি মাথার খুলি পাওয়া গিয়েছিল।এতে অপবিত্র হয়ে পড়েছিল দীঘির জল।

শাস্ত্র অনুযায়ী ,দেড় মাস পর আজ ধর্মীয় মতে গোমতী নদী থেকে ১০৮ কলসী জল এনে কল্যান সাগরের দীঘিতে ফেলা হয়।এদিন বিশেষ পূজা অর্চনা করে কল্যান সাগরের জলকে শুদ্ধিকরণ করা হয়। শনিবার মায়ের দীঘিতে এই বিশেষ পূজাকে কেন্দ্র করে ভক্ত প্রাণ মানুষের উপস্থিত ছিল লক্ষণীয়।
প্রসঙ্গত ,এক্কান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এক চাঞ্চল্যকর ঘটনা পরিলক্ষিত হয়েছিল। ১২ জুলাই অর্থ্যাৎ বুধবার সকালে প্রাতঃভ্রমণকারীরা কল্যাণসাগর দীঘিতে ভাসমান একটি মাথার খুলি দেখতে পেয়েছিল। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশজানিয়েছিল, একটি মানুষের মাথার খুলি উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মাথার খুলিটি অন্য কোথাও থেকে এনে কল্যাণ সাগর দীঘিতে ফেলে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত ওই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের শনাক্ত করা যায়নি।
মাতাবাড়ি মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, মাথার খুলি যদি মানুষের হয়ে থাকে, তাহলে জল ব্যবহার সংক্রান্ত বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলার পদ্ধতি সংশোধন করা প্রয়োজন। সাথে তিনি জানিয়েছিলেন, কল্যাণসাগর দীঘির জলকে শুদ্ধিকরণ করা হবে।আজ দেড় মাস পর শাস্ত্র অনুযায়ী গোমতী নদী থেকে ১০৮ কলসী জল এনে কল্যান সাগরের দীঘিতে ফেলা হয়েছে।এদিন বিশেষ পূজা অর্চনা করে কল্যান সাগরের জলকে শুদ্ধিকরণ করা হয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top