News Flash

  • Home
  • দেশ
  • মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন শিবরাজ, মধ্যপ্রদেশের মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩ বিজেপি বিধায়ক
Image

মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন শিবরাজ, মধ্যপ্রদেশের মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩ বিজেপি বিধায়ক

ভোপাল, ২৬ আগস্ট (হি.স.): মধ্যপ্রদেশ মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার সকালে মধ্যপ্রদেশের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩ জন বিজেপি বিধায়ক। রাজভবনে আয়োজিত সংক্ষিপ্ত শপথগ্রহণ অনুষ্ঠানে বালাঘাট কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর বিসেন, রেওয়ার বিধায়ক রাজেন্দ্র শুক্লা এবং খড়গাপুরের বিধায়ক রাহুল লোধিকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গৌরীশঙ্কর বিসেন বলেছেন, “রাজ্যের উন্নয়ন এবং জনগণের কল্যাণই হবে আমাদের অগ্রাধিকার।” রাজেন্দ্র শুক্লা বলেছেন, “সমস্ত উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে মানুষের কাছে পৌঁছয় তা আমরা নিশ্চিত করব। দলের সমস্ত প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রয়াস রাখব।” রাহুল লোধি বলেছেন, “দল আমাদের উপর যে আস্থা দেখিয়েছে তার জন্য বুন্দেলখণ্ডে যতটা সম্ভব করব। ভাল পারফর্ম করার জন্য দেড় মাস যথেষ্ট। মুখ্যমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব… আমাদের অগ্রাধিকার হবে বুন্দেলখণ্ডকে শক্তিশালী করা এবং বুন্দেলখণ্ডের উন্নয়নের জন্য কাজ করা।”

Releated Posts

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর; আইও সাসপেন্ড

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার করলেন…

ByByNews Desk Aug 10, 2026

জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক ছড়াতে আইএসআইয়ের ‘সাইকোলজিক্যাল অপারেশন’, সতর্ক গোয়েন্দারা

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক এবং অস্থিরতা তৈরির লক্ষ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের মদতপুষ্ট…

ByByNews Desk Aug 10, 2026

৯৯ থেকে ৩৫ আসন: সিপিআই(এম)-এর ‘নিশ্চিত জয়’ থেকে কঠিন বাস্তবতায় ফেরা

তিরুবনন্তপুরম, ১০ আগস্ট (আইএএনএস): সাধারণত কোনও রাজনৈতিক দলের জন্য তিন মাস সময় যথেষ্ট—পরাজয়ের ধাক্কা সামলে উঠে পরবর্তী লড়াইয়ের…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top