News Flash

  • Home
  • দিনের খবর
  • আরপিএফের হানায় উদ্ধার রেলের লক্ষ লক্ষ টাকার চোরাই সামগ্রী, গ্রেফতার ৩
Image

আরপিএফের হানায় উদ্ধার রেলের লক্ষ লক্ষ টাকার চোরাই সামগ্রী, গ্রেফতার ৩

কলকাতা, ২৬ আগস্ট (হি স)। গুদামের ভেতর রেলের চোরাই যন্ত্রাংশ। শুক্রবার রাতে বর্ধমানের পিরবাহারাম এলাকায় সেখানে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার রেলের চোরাই যন্ত্রাংশ উদ্ধার করল আরপিএফ। চোরাই মালের দুই মজুতদার বলে অভিযুক্ত শেখ সমীর ও শেখ আমির পলাতক।

জানা গিয়েছে, এই ঘটনায় এক মহিলা-সহ তিন কর্মীকে গ্রেফতার করেছে আরপিএফ। অভিযোগ, চোরাই মাল আনা-নেওয়া করত এরা। বিভিন্ন ইয়ার্ড, রেল এলাকায় রাখা রেলের যন্ত্রাংশ, ফিস প্লেট, লাইন, নাট সহ নানা চুরির সামগ্রী পাওয়া গিয়েছে।

রেলের সামগ্রী চুরি যাওয়ায় বহু সময় ট্রেন সময়মত ইয়ার্ড থেকে বেরোতে পারে না। বিশেষ করে মালগাড়ি। দুষ্কৃতীদের চুরি করা যন্ত্রাংশ কম দামে কিনে নেয় মজুতদাররা। এরপর চড়া দরে বিক্রি করে। রেল কর্মীদের একাংশ চুরির সঙ্গে জড়িত থাকে বলে অভিযোগ।

এক্ষেত্রে তেমন কিছু আছে কি না তা আরপিএফ তদন্ত করে দেখছে। শুক্রবার গুদামটি ঘিরে ফেলে আরপিএফ। দু’জন মালিকের কেউই উপস্থিত ছিল না। তিন জনকে গুদামের ভিতরে পায় আরপিএফ। অভিযোগ, এরা চোরাই মাল এনে এখানে বিক্রি করে।

তাদের গ্রেফতার করার পর মালিকের সন্ধানে তাদের বাড়িতে হানা দিয়েও আরপিএফ ধরতে পারেনি। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আরপিএফ তল্লাশি চালায়। পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানান, রেলের যন্ত্রাংশ ও সামগ্রী চুরি নিয়ন্ত্রণে কড়া আইন রয়েছে। আরপিএফ সেই আইনে গ্রেফতার করে অপরাধীদের চালান করেছে। উদ্ধার হওয়া মালের আনুমানিক দাম দেড় লক্ষ টাকা।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top